শনিবার, ২৯ আগস্ট ২০২৬ ।। ১৪ ভাদ্র ১৪৩৩ ।। ১৬ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
ইসলামী আন্দোলন ঢাকা মহানগর উত্তর কমিটিতে রয়েছেন যারা দেশের ৬ অঞ্চলে ঝড়ের আভাস সোনারগাঁওয়ের গণঐক্যই ছিল ফ্যাসিবাদের বিরুদ্ধে রক্ষাকবচ: আমিরে মজলিস হেফাজতের আপত্তিকে ‘গঠনমূলক পরামর্শ’ হিসেবে দেখছেন ধর্ম প্রতিমন্ত্রী প্রধানমন্ত্রীর সভাপতিত্বে ঢাকা শহরের যানজট নিরসনে বৈঠক হাদিস শিক্ষায় উচ্চতর প্রশিক্ষণে তুরস্কের প্রতিষ্ঠানের সঙ্গে শামায়েল নদভীর চুক্তি কুমিল্লায় সরকারি ব্যবস্থাপনায় হজপালনকারীদের নিয়ে স্মৃতিচারণ সভা অনুষ্ঠিত নেপালের বন্যায় ধ্বংসস্তূপ থেকে জীবিত উদ্ধার ৯৭ বছরের বৃদ্ধা নিজ উপজেলায় সংবর্ধনা পেলেন বিশ্বজয়ী হাফেজ জাকারিয়া নেত্রকোনার বিরিশিরিতে আঞ্চলিক কনফারেন্স অনুষ্ঠিত

কাশ্মিরে মন্ত্রীর বাসায় হামলা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

kashmir25ভারতের জম্মু-কাশ্মিরের অনন্তনাগ জেলায় মন্ত্রী ফারুক আন্দ্রাবির বাড়িতে হামলা চালিয়েছে গেরিলারা। তবে তিনি সে সময় বাড়িতে না থাকায় বিপদ থেকে রক্ষা পান।

হামলায় দুই পুলিশকর্মী আহত হন। এসময় গেরিলারা ৪টি রাইফেল লুট করে পালিয়ে যায়।

ফারুক আন্দ্রাবি পিডিপি প্রধান ও রাজ্যের মুখ্যমন্ত্রী মেহবুবা মুফতির ঘনিষ্ঠ।। দক্ষিণ কাশ্মিরে ১২ ঘণ্টার মধ্যে এটিই সবচেয়ে বড় হামলা।

একটি সূত্রের বরাত দিয়ে খবরে বলা হয়, গেরিলারা গত রাত সোয়া ১০টা নাগাদ অনন্তনাগের দুরু এলাকায় জম্মু-কাশ্মিরের হজ্ব এবং ওয়াকফ মন্ত্রী ফারুক আন্দ্রাবির বাড়ির বাইরে তার নিরাপত্তার জন্য তৈরি করা পুলিশ চৌকিতে হামলা চালায়।

মন্ত্রী এ সময় বাসায় না থাকলেও তার মা-বাবা সেখানে থাকেন। হামলায় আহত পুলিশ কর্মীদের কাছাকাছি হাসপাতালে ভর্তি করা হয়েছে। গেরিলারা এ সময় গার্ড রুমে থাকা ৫টি রাইফেল নিয়ে পালিয়ে যায়।

ঘটনাস্থলে স্থানীয় পুলিশ, সেনাবাহিনী, স্পেশাল অপারেশন্স গ্রুপ এবং সিআরপিএফ বাহিনী গেরিলাদের সন্ধানে তল্লাশি শুরু করেছে।

এর আগে এক পুলিশ কর্মকর্তার বাড়িতে ঢুকে গেরিলারা তার পুত্র এবং ভাতিজাকে জিম্মি করে। কিন্তু পরে তারা ওই দু’জনকে হুমকি দিয়ে মুক্ত করে দেয়। পুলিশ বলছে, গেরিলারা পুলিশ কর্মকর্তা এম সুবহান ভাটের বাসায় ঢুকে ভাঙচুর চালায় এবং তার ছেলে ও ভাতিজাকে অপহরণ করে গাড়িতে তুলে নিয়ে যায়।

এআর


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ