শনিবার, ২৯ আগস্ট ২০২৬ ।। ১৪ ভাদ্র ১৪৩৩ ।। ১৬ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
‘অস্বাভাবিকভাবে’ পানি বাড়ায় খুলে দেওয়া হলো কাপ্তাই বাঁধের ১৬ জলকপাট ‘‎নিজেদের ব্যর্থতার দায় অতীতের উপর চাপানোর সংস্কৃতি থেকে বের হতে হবে’ নারায়ণগঞ্জে সাংগঠনিক কার্যক্রম জোরদারে জমিয়তের মুজাকারা বৈঠক জামিয়া ইউনুছিয়ার শিক্ষকদের সঙ্গে এনসিপি নেতাদের সৌজন্য সাক্ষাৎ ইসলামী আন্দোলন ঢাকা মহানগর উত্তর কমিটিতে রয়েছেন যারা দেশের ৬ অঞ্চলে ঝড়ের আভাস সোনারগাঁওয়ের গণঐক্যই ছিল ফ্যাসিবাদের বিরুদ্ধে রক্ষাকবচ: আমিরে মজলিস হেফাজতের আপত্তিকে ‘গঠনমূলক পরামর্শ’ হিসেবে দেখছেন ধর্ম প্রতিমন্ত্রী প্রধানমন্ত্রীর সভাপতিত্বে ঢাকা শহরের যানজট নিরসনে বৈঠক হাদিস শিক্ষায় উচ্চতর প্রশিক্ষণে তুরস্কের প্রতিষ্ঠানের সঙ্গে শামায়েল নদভীর চুক্তি

ভেন্যু না পেয়ে মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা বাতিল বিএনপির

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

bnplogoভেন্যুর অনুমতি না পেয়ে বীর মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা অনুষ্ঠান বাতিল করল বিএনপি। আজ ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন মিলনায়তনে স্বাধীনতা দিবস উপলক্ষে পূর্ব ঘোষিত এই অনুষ্ঠানের আয়োজক জাতীয়তাবাদী মুক্তিযোদ্ধা দল।

এই অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বীর মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা দেয়ার কথা ছিল বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার।

গত ১৪ মার্চ এ কর্মসূচির ঘোষণা করেছিল বিএনপি।

মুক্তিযোদ্ধা দলের সভাপতি ইসতিয়াক আজিজ উলফাত নিউজবাংলাদেশকে জানান, ২৬ শে মার্চ স্বাধীনতা দিবস উপলক্ষে পূর্ব ঘোষণা অনুযায়ী সোমবার বিকেলে ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন মিলনায়তনে বীর মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করেছিলাম। এতে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকার কথা ছিল। ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন কর্তৃপক্ষ আমাদের অনুমতিও দিয়েছিল। কিন্তু হঠাৎ করেই কর্তৃপক্ষ আমাদের ভেন্যুর অনুমতি বাতিল করে আওয়ামী লীগের কোনো একটি সংগঠনকে দিয়ে দেয়ায় আমরা অনুষ্ঠান করতে পারছি না।

তিনি জানান, এর পরিবর্তে আগামী বুধবার বিকেলে জাতীয় প্রেসক্লাবে স্বাধীনতা দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হবে। অনুষ্ঠানে প্রধান অতিথি থাকবেন স্থায়ী কমিটির সদস্য ব্যারিস্টার মওদুদ আহমেদ।

আরএফ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ