মঙ্গলবার, ১৪ জুলাই ২০২৬ ।। ৩০ আষাঢ় ১৪৩৩ ।। ২৯ মহর্‌রম ১৪৪৮

শিরোনাম :
গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে মৃত্যু ১, হাসপাতালে ৩২৯ মহানগর দক্ষিণের কাউন্সিল সফল করতে রামপুরা নেতাদের সঙ্গে জমিয়তের মতবিনিময় ‎হানাফি উসুল অমূল্য রত্ন ও ফকিহ সাহাবায়ে কেরামের উত্তরাধিকার কওমি মাদরাসায় কারিগরি প্রশিক্ষণ সম্প্রসারণ বিষয়ে যা বললেন শিক্ষামন্ত্রী এইচএসসির পদার্থবিজ্ঞান প্রশ্নে ত্রুটি: চার শিক্ষককে শোকজ বন্যা দুর্গতদের মাঝে ইসলামী আন্দোলনের ত্রাণ কার্যক্রম অব্যাহত বিকেএম কেন্দুয়া উপজেলা শাখার ৪১ সদস্যের নতুন কমিটি গঠন কাতারের সাবেক আমিরের মৃত্যুতে কাল বাংলাদেশে একদিনের রাষ্ট্রীয় শোক ইকরা হবিগঞ্জের ফল উৎসব উদযাপিত  বন্যায় ক্ষতিগ্রস্ত ৬ লাখের বেশি মানুষ, মৃত্যু ৫৪

বাগদাদে আত্মঘাতী হামলায় নিহত ১৫; আহত ৪০

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

Afganইরাকের রাজধানী বাগদাদে পুলিশের চেকপয়েন্টে আত্মঘাতী গাড়ি বোমা হামলায় অন্তত ১৫ জন নিহত হয়েছেন। রাজধানীর দক্ষিণাঞ্চলে পুলিশের ওই চেকপয়েন্টে এই হামলা চালানো হয় বলে আজ বৃহস্পতিবার দেশটির কর্মকর্তারা জানান।

হামলাকারী বিস্ফোরকভর্তি একটি ট্যাঙ্কারের বিস্ফোরণ ঘটায়। এতে ৪০ জনের বেশি লোক আহত হয়েছেন। এখন পর্যন্ত কোনো গোষ্ঠী বা সংগঠন এই হামলার দায়িত্ব স্বীকার করেনি। যদিও সাম্প্রতিক সময়ে আইএস জিহাদিরা ইরাকে এ ধরনের হামলা চালিয়ে আসছে।

আইএস এর কবল থেকে মসুল নগরী পুনরুদ্ধারে ইরাকি বাহিনীর বড় ধরনের অভিযানের মধ্যেই বুধবারের হামলাটি চালানো হল। ইরাকে এটাই আইএস এর সর্বশেষ অধিকৃত এলাকা।

এদিকে মার্কিন নেতৃত্বাধীন জোট বাহিনীর বিমান হামলার সহায়তায় ইরাকি বাহিনী উত্তরাঞ্চলীয় এই নগরী ও এর আশপাশের এলাকার একটি বড় অংশ পুনরুদ্ধার করতে সক্ষম হয়েছে।

আরআর


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ