শনিবার, ২৯ আগস্ট ২০২৬ ।। ১৪ ভাদ্র ১৪৩৩ ।। ১৬ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
‘অস্বাভাবিকভাবে’ পানি বাড়ায় খুলে দেওয়া হলো কাপ্তাই বাঁধের ১৬ জলকপাট ‘‎নিজেদের ব্যর্থতার দায় অতীতের উপর চাপানোর সংস্কৃতি থেকে বের হতে হবে’ নারায়ণগঞ্জে সাংগঠনিক কার্যক্রম জোরদারে জমিয়তের মুজাকারা বৈঠক জামিয়া ইউনুছিয়ার শিক্ষকদের সঙ্গে এনসিপি নেতাদের সৌজন্য সাক্ষাৎ ইসলামী আন্দোলন ঢাকা মহানগর উত্তর কমিটিতে রয়েছেন যারা দেশের ৬ অঞ্চলে ঝড়ের আভাস সোনারগাঁওয়ের গণঐক্যই ছিল ফ্যাসিবাদের বিরুদ্ধে রক্ষাকবচ: আমিরে মজলিস হেফাজতের আপত্তিকে ‘গঠনমূলক পরামর্শ’ হিসেবে দেখছেন ধর্ম প্রতিমন্ত্রী প্রধানমন্ত্রীর সভাপতিত্বে ঢাকা শহরের যানজট নিরসনে বৈঠক হাদিস শিক্ষায় উচ্চতর প্রশিক্ষণে তুরস্কের প্রতিষ্ঠানের সঙ্গে শামায়েল নদভীর চুক্তি

বাবরি মসজিদ ধ্বংসের ষড়যন্ত্রে আদভানিসহ ১২ ব্যক্তি জড়িত: সিবিআই

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

Lal krisno advaniআওয়ার ইসলাম : ভারতের বিজেপি নেতা লালকৃষ্ণ আদভনিসহ ১২ জনকে বাবরি মসজিদ ধ্বংস ষড়যন্ত্রে জড়িত বলে সুপ্রিম কোর্টে রিপোর্ট  দিলো কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা সিবিআই। এই রাজনৈতিক ব্যক্তিত্বদের বিরুদ্ধে আইনি ধারা ফিরিয়ে আনা নিয়েও এদিন সর্বোচ্চ আদালতে সওয়াল করেছে সিবিআই।

উত্তরপ্রদেশ রাজ্যের অযোধ্যায় ষোড়শ শতাব্দীতে নির্মান করা হয়েছিল বাবরি মসজিদ৷ অনেক দশক ধরেই বিতর্ক চলছিল এই মসজিদকে ঘিরে৷ এই মসজিদকে ঘিরে হয়েছে বহু মামলাও। সেই মামলারই শুনানি হল বৃহস্পতিবার সুপ্রিম কোর্টে৷ বাবরি মসজিদ ধ্বংসের পর কেটে গিয়েছে ২৫বছর৷ কিন্তু সেই মসজিদকে ঘিরে এখনও চলছে মামলা৷ এই কারণে সুপ্রিম কোর্ট এই ঘটনাটিতে অসন্তোষ প্রকাশ করেছে৷

 সুপ্রিম কোর্টের তরফে জানানো হয়েছে, এই মামলাটিকে দীর্ঘকালীন করার একমাত্র উদ্দেশ্য ন্যায়বিচারকে এড়িয়ে যাওয়ার চেষ্টা করা হচ্ছে। শীর্ষ আদালতের তরফে নির্দেশ দেওয়া হয়েছে ২ বছরের মধ্যে মামলার শুনানি ঘোষণা করতে হবে৷ সেই কারণে প্রয়োজনে প্রতিদিন এই মামলাটি আদালতে চালানোর নির্দেশ দিয়েছে সুপ্রিম কোর্ট৷ এর পাশাপাশি মামলা স্থানান্তরেরও কথাও উঠেছে৷ সুপ্রিম কোর্ট থেকে লখনউতে এই মামলা স্থানান্তরের নির্দেশ দেওয়া হয়েছে৷

অপরদিকে বিজেপি নেতা এল কে আদবানী এবং এম এম জোশী লখনউ আদালতে বাবরি মসজিদ ধ্বংস মামলার এই যৌথ বিচারের বিরোধিতা করে৷ রায়বেরিলি থেকে লখনউ আদালতে মামলাটি স্থানান্তরিত করার বিষয়টি নিয়ে তারা চরম অসন্তোষ প্রকাশ করে৷ উমা ভারতী সহ অন্যান্য বিজেপি নেতারা এই যৌখ বিচারের বিরোধীতা করে জানিয়েছেন, এটিকে একটি অপরাধমূলক ষড়যন্ত্র হিসেবেই বিচার করার প্রয়োজন৷

বর্তমানে এই মামলাটিকে দুটি ভাগে ভাগ হয়ে গিয়েছে৷ বাবরি মসজিদ ধ্বংসের সময় একটি স্টিং অপারেশন করা হয়েছিল৷ সেই সময় দেশের তৎকালীন প্রধানমন্ত্রী নরসিংহ রাও, কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী দাবি করেছিলেন, এই বাবরি মসজিদ ধ্বংসের বিষয়টি সম্পূর্ণ রূপেই আকস্মিক৷ কিন্তু বিজেপির এই সমস্ত শীর্ষ নেতারা জানিয়েছেন, বিষয়টি পূর্বপরিকল্পিত ছিল৷ আর এই ঘটনাটিতে প্রাণ হারিয়েছিলেন ২০০০জন মানুষ৷

সূত্র : কলকাতা টুয়েন্টিফোর ডটকম

-এআরকে

বাবরি মসজিদ ইস্যুতে তাড়াহুড়া নয়: ভারতীয় সুপ্রিমকোর্ট

পবিত্র ধর্মের সম্মান রক্ষার্তে সৌদির সঙ্গে একত্রে কাজ করবো’


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ