শনিবার, ২৯ আগস্ট ২০২৬ ।। ১৪ ভাদ্র ১৪৩৩ ।। ১৬ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
‘অস্বাভাবিকভাবে’ পানি বাড়ায় খুলে দেওয়া হলো কাপ্তাই বাঁধের ১৬ জলকপাট ‘‎নিজেদের ব্যর্থতার দায় অতীতের উপর চাপানোর সংস্কৃতি থেকে বের হতে হবে’ নারায়ণগঞ্জে সাংগঠনিক কার্যক্রম জোরদারে জমিয়তের মুজাকারা বৈঠক জামিয়া ইউনুছিয়ার শিক্ষকদের সঙ্গে এনসিপি নেতাদের সৌজন্য সাক্ষাৎ ইসলামী আন্দোলন ঢাকা মহানগর উত্তর কমিটিতে রয়েছেন যারা দেশের ৬ অঞ্চলে ঝড়ের আভাস সোনারগাঁওয়ের গণঐক্যই ছিল ফ্যাসিবাদের বিরুদ্ধে রক্ষাকবচ: আমিরে মজলিস হেফাজতের আপত্তিকে ‘গঠনমূলক পরামর্শ’ হিসেবে দেখছেন ধর্ম প্রতিমন্ত্রী প্রধানমন্ত্রীর সভাপতিত্বে ঢাকা শহরের যানজট নিরসনে বৈঠক হাদিস শিক্ষায় উচ্চতর প্রশিক্ষণে তুরস্কের প্রতিষ্ঠানের সঙ্গে শামায়েল নদভীর চুক্তি

ইন্ডিয়া; প্রতিমার সামনে মাকে বলি

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

boli২১ শতকেও এমন ছবি! ভাবলে গা সিউড়ে ওঠে। কালী ঠাকুরের সামনে মাকে বলি দিল ‘গুণধর’ ছেলে। প্রতিমার সামনে তলোয়ার দিয়ে মায়ের মুণ্ডচ্ছেদ করতে একবারও হাত কাঁপল না ছেলের।

গতকাল শুক্রবার সন্ধ্যায় ভারতের পুরুলিয়ার বরাবাজারের বামু গ্রামে এ ঘটনাটি ঘটেছে৷ পুলিশ জানিয়েছে, নিহতের নাম ফুলু মাহাতো (৫৫)। বাড়ি বামু গ্রামে।

নিহত মহিলার দেওয়রের অভিযোগের ভিত্তিতে ‘খুনি’ ছেলে নারায়ণ মাহাতো ওরফে নারাকে ওইদিন রাতেই গ্রেপ্তার করেছে পুলিশ৷ উদ্ধার করা হয়েছে বলিতে ব্যবহার করা তলোয়ারটিও৷

প্রসঙ্গত, নারায়ণ মাহাতো ওই মন্দিরের পুরোহিত৷ আজ শনিবার গ্রেপ্তারকৃতকে পুরুলিয়া আদালতে তোলা হলে বিচারক ১৪ দিনের বিচারাধীন হেফাজতের নির্দেশ দেন৷

পুলিশকে অভিযোগকারী গুরু মাহাতো জানিয়েছে, শুক্রবার সন্ধ্যায় বাড়ি ফিরে তিনি ভাবী ফুলুদেবীর কাপড় মোড়া মুণ্ডহীন দেহ দেখতে পান৷ পাশে বসে থাকা ছেলে নারাকে এ বিষয়ে জিজ্ঞাসা করলে সে জানায়, মা যখন মন্দিরে পূজা করতে গিয়েছিলেন, সে সময় মাকে বলি দিয়েছে৷ মায়ের মুণ্ড পড়ে আছে মন্দিরে৷ সঙ্গে সঙ্গে গুরুবাবু মন্দিরে যান৷ দেখেন, প্রতিমার সামনে ফুলুদেবীর রক্তাক্ত মুণ্ড পড়ে, পাশে রক্তমাখা তলোয়ারটি৷ সঙ্গে সঙ্গে তিনি খবর দেন থানায়৷ পুলিশ এসে মুণ্ড ও মৃতদেহ উদ্ধার করে৷

সূত্র: সংবাদ প্রতিদিন

যা আছে ভারত-বাংলাদেশের ২২ চুক্তি ও সমঝোতায়

৫ম শ্রেণির ছাত্রী ধর্ষণের অভিযোগে গ্রেফতার প্রধান শিক্ষক


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ