শনিবার, ২৯ আগস্ট ২০২৬ ।। ১৪ ভাদ্র ১৪৩৩ ।। ১৬ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
লুট হওয়া ও অবৈধ অস্ত্রের তথ্য দিলে ২ লাখ টাকা পুরস্কার ঘোষণা স্বরাষ্ট্রমন্ত্রীর ভ‌রিতে সোনার দাম কমলো ৭১১৫ হাজার টাকা মসজিদের ভেতর থেকে মুয়াজ্জিনের লাশ উদ্ধার কাল ঢাবি কেন্দ্রীয় মসজিদে বয়ান করবেন শায়খ ইলিয়াস গুম্মান ঢাকা বিশ্ববিদ্যালয়ে ৪ মাসব্যাপী আরবি ভাষা দক্ষতা উন্নয়ন কোর্স হাসনাতের বক্তব্যে মধ্যরাতে উত্তাল ব্রাহ্মণবাড়িয়া, মাদরাসা শিক্ষার্থীদের বিক্ষোভ সিলেট মহানগর খেলাফত মজলিসের তরবিয়তি মজলিস অনুষ্ঠিত জাতীয় সিরাত সাধারণ জ্ঞান প্রতিযোগিতার নিবন্ধনের সময় বাড়ল ১০ সেপ্টেম্বর শুরু হচ্ছে ইসলামি বইমেলা অসুস্থ প্রবীণ আলেম মাওলানা সুলাইমান নোমানীর শয্যাপাশে আমিরে মজলিস

নয়া দিল্লিতে প্রতিরক্ষা চুক্তি নয় : দুটি সমঝোতা স্মারক

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

hasina_modi

আওয়ার ইসলাম: শনিবার নয়া দিল্লিতে শেখ হাসিনা-নরেন্দ্র মোদী শীর্ষ বৈঠকের আগে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের যুগ্ম সচিব শ্রীপ্রিয়া রঙ্গরাথনকে উদ্ধৃত করে এই খবর দিয়েছে কলকাতার দৈনিক আনন্দবাজার।

এদিন দিল্লিতে হায়দ্রাবাদ হাউসে দুই প্রধানমন্ত্রীর উপস্থিতিতে প্রতিবেশী দুই ৩০টির মতো চুক্তি ও সমঝোতা স্মারক সই হবে বলে আভাস দেওয়ঢা হয়েছে।

বহুল আলোচিত প্রতিরক্ষা খাতে চুক্তি, না সমঝোতা স্মারক (এমওইউ)- তা কোনো পক্ষ থেকেই স্পষ্ট করা হচ্ছিল না। নয়া দিল্লির সাউথ ব্লকের বাংলাদেশের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা রঙ্গনাথনের কথায় তা স্পষ্ট হল।

শ্রীপ্রিয়া রঙ্গনাথন বলেছেন, প্রতিরক্ষা সহযোগিতা বাড়াতে মোট দুটি সমঝোতাপত্র হবে।

দুই দেশের মধ্যে চলতি সামরিক সহযোগিতাগুলোকে একটি ছাতার তলায় নিয়ে এসে একটি সামগ্রিক ‘ফ্রেমওয়ার্ক’ তৈরি করা হবে। যার মধ্যে রয়েছে সাবমেরিন-প্রশিক্ষণ, তথ্য সহযোগিতা, উপকূলরক্ষীদের মধ্যে সহযোগিতা, সেনাপ্রধান পর্যায়ে আদানপ্রদানের মতো বিষয়।

এ ছাড়া ভারত থেকে সমরাস্ত্র এবং সামরিক প্রযুক্তি কেনার জন্য বাংলাদেশকে ৫০ কোটি ডলার ঋণ দেওয়া হবে বলে জানান তিনি।

শেখ হাসিনার এই সফরে তিস্তা চুক্তি না হওয়ার বিষয়টি স্পষ্ট হওয়ার পর প্রতিরক্ষা চুক্তি নিয়েই সবচেয়ে বেশি আলোচনা চলছে।

বিএনপির পক্ষ থেকে প্রতিরক্ষা চুক্তির তীব্র বিরোধিতা করে বলা হচ্ছে, এর মধ্য দিয়ে বাংলাদেশের সার্বভৌমত্ব খর্বের ঝুঁকি তৈরি হচ্ছে।

চীনের সঙ্গে বাংলাদেশের প্রতিরক্ষা সহযোগিতা চুক্তির পর নয়া দিল্লির পক্ষ থেকেও তেমন চুক্তির প্রত্যাশা ছিল।

সেক্ষেত্রে এই দফায় চুক্তির পথ থেকে সরে আসার কারণও ব্যাখ্যা করেছে আনন্দবাজার।

তাদের প্রতিবেদনে বলা হয়েছে, শেখ হাসিনা সরকারকে দেশে কোনো ধরনের চাপে ফেলতে চাইছে না নরেন্দ্র মোদীর সরকার। পাশাপাশি ঢাক-ঢোল পিটিয়ে চীনকেও কোনো বার্তা দিতে চাচ্ছে না নয়া দিল্লি। তাই কৌশল হিসেবে আপাতত চুক্তির পথে না গিয়ে সমঝোতা স্মারকের পথে হাঁটা হচ্ছে।

ভারতের কাছ থেকে সমরাস্ত্র কেনা নিয়েও বিরোধিতা রয়েছে বিএনপির। তারা বলছে, ভারতের সমরাস্ত্র মানম্মত নয়।

এসএস


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ