মঙ্গলবার, ১৪ জুলাই ২০২৬ ।। ৩০ আষাঢ় ১৪৩৩ ।। ২৯ মহর্‌রম ১৪৪৮

শিরোনাম :
ব্যক্তিগত মন্তব্যের জন্য সংসদে দুঃখ প্রকাশ করলেন শিক্ষামন্ত্রী গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে মৃত্যু ১, হাসপাতালে ৩২৯ মহানগর দক্ষিণের কাউন্সিল সফল করতে রামপুরা নেতাদের সঙ্গে জমিয়তের মতবিনিময় ‎হানাফি উসুল অমূল্য রত্ন ও ফকিহ সাহাবায়ে কেরামের উত্তরাধিকার কওমি মাদরাসায় কারিগরি প্রশিক্ষণ সম্প্রসারণ বিষয়ে যা বললেন শিক্ষামন্ত্রী এইচএসসির পদার্থবিজ্ঞান প্রশ্নে ত্রুটি: চার শিক্ষককে শোকজ বন্যা দুর্গতদের মাঝে ইসলামী আন্দোলনের ত্রাণ কার্যক্রম অব্যাহত বিকেএম কেন্দুয়া উপজেলা শাখার ৪১ সদস্যের নতুন কমিটি গঠন কাতারের সাবেক আমিরের মৃত্যুতে কাল বাংলাদেশে একদিনের রাষ্ট্রীয় শোক ইকরা হবিগঞ্জের ফল উৎসব উদযাপিত 

মিশরে গির্জায় দুইদফা বিস্ফোরণ: নিহত ২৭

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

[caption id="attachment_28516" align="alignleft" width="500"]afgan_hamla ফাইল ছবি[/caption]

মিশরে গির্জা লক্ষ্য করে দুই দফা বিস্ফোরণে অন্তত ২৭ জন নিহত হয়েছে। উত্তরাঞ্চলীয় তানতা শহরে সেন্ট জর্জ'স কপটিক চার্চ টার্গেট করে প্রথম হামলাটি হয় এবং বিস্ফোরণে কমপক্ষে ২৫ জন নিহত হয়েছে। আহত হয়েছে সত্তর জনের বেশি। খবর বিবিসি

এর কিছু সময়ের ব্যবধানে আলেকজান্দ্রিয়ায় বিস্ফোরণের খবর আসে। এখানেও একটি গির্জার সামনে বিস্ফোরণ হয় এবং সেখানে এখনও পর্যন্ত দুজনের নিহত হওয়ার এবং অন্তত ২০ জনের আহত হওয়ার খবর জানা যাচ্ছে।।

তানতায় গির্জাায় হামলার কারণ এখনও জানা যায়নি। মিশরীয় নিরাপত্তা বাহিনী এধরনের আরও হামলার আশঙ্কায় সতর্ক রয়েছে।

প্রাদেশিক গভর্নর আহমেদ ডেইফ রাষ্ট্র-নিয়ন্ত্রিত নাইল চ্যানেলে বলেন, "সেখানে আগে থেকে বোমা পেতে রাখা হতে পারে কিংবা আত্মঘাতী বিস্ফোরণও ঘটানো হয়ে থাকতে পারে"।

প্রথম হামলার পর আশ-পাশের এলাকায় আরও বিস্ফোরক থাকতে পারে এই আশঙ্কায় তল্লাশি চালানো শুরু হয়।

গত ডিসেম্বর মাসে বিস্ফোরণে ধ্বংস হয়েছিল কায়রোর কপটিক ক্যাথেড্রাল।

সাম্প্রতিক বছরে কপটিক খ্রিস্টানদের ওপর সহিংসতার ঘটনা বেড়ে গেছে। বিশেষ করে ২০১৩ সাল থেকে যখন সামরিক বাহিনী নির্বাচিত প্রেসিডেন্টকে উৎখাত করে এবং ইসলামী চরমপন্থিদের বিরুদ্ধে ধরপাকড় শুরু করে।

আরআর

আরবলীগ সম্মেলনে আরব নেতাদের ঘুম!

 


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ