শনিবার, ২৯ আগস্ট ২০২৬ ।। ১৪ ভাদ্র ১৪৩৩ ।। ১৬ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
৬ মাসে কোনো গুম বা বিচার বহির্ভূত হত্যা হয়নি: স্বরাষ্ট্রমন্ত্রী নির্যাতন, তবু অবিচল ঈমান ‘বাতিলের চ্যালেঞ্জ মোকাবিলায় যুব জমিয়তকে সঠিকভাবে টিকে থাকতে হবে’ ‘অস্বাভাবিকভাবে’ পানি বাড়ায় খুলে দেওয়া হলো কাপ্তাই বাঁধের ১৬ জলকপাট ‘‎নিজেদের ব্যর্থতার দায় অতীতের উপর চাপানোর সংস্কৃতি থেকে বের হতে হবে’ নারায়ণগঞ্জে সাংগঠনিক কার্যক্রম জোরদারে জমিয়তের মুজাকারা বৈঠক জামিয়া ইউনুছিয়ার শিক্ষকদের সঙ্গে এনসিপি নেতাদের সৌজন্য সাক্ষাৎ ইসলামী আন্দোলন ঢাকা মহানগর উত্তর কমিটিতে রয়েছেন যারা দেশের ৬ অঞ্চলে ঝড়ের আভাস সোনারগাঁওয়ের গণঐক্যই ছিল ফ্যাসিবাদের বিরুদ্ধে রক্ষাকবচ: আমিরে মজলিস

প্রধানমন্ত্রী ভারতের স্বার্থ অগ্রাধিকার দিয়েছেন: খালেদা জিয়া

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম : ভারত সফর শেষে প্রধানমন্ত্রীকে কতগুলো আশ্বাস নিয়ে খালি হাতে ফিরতে হয়েছে বলে মন্তব্য করেছেন বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া। তিনি বলেন, শুধু তাই নয়, অতীতের ধারাবাহিকতায় ভারতের অগ্রাধিকারপ্রাপ্ত ও প্রস্তাবিত বিষয়গুলোতেই কেবল অনেকগুলো চুক্তি ও সমঝোতা সই হয়েছে।

আজ বুধবার রাজধানীর গুলশানে বিএনপির চেয়ারপারসনের কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে খালেদা জিয়া এসব কথা বলেন। প্রধানমন্ত্রী শেখ হাসিনা গতকাল মঙ্গলবারও ভারত সফর নিয়ে সংবাদ সম্মেলন করেন।

খালেদা জিয়া বলেন ‘এই সফরকে দেশবাসী কেবলই দেওয়ার এবং কোনো কিছুই না পাবার এক চরম ব্যর্থ সফর বলেই মনে করে’।

তিনি আরও বলেন, ‘শেখ হাসিনার সফর চরমভাবে ব্যর্থ বলে মনে করে দেশের জনগণ। এটা শুধু দেওয়ার সফর,  তবে পাওয়ার সফর না। বিদেশে আমাদের বন্ধু আছে, প্রভু নেই। আওয়ামী লীগ বিদেশী মদদে আবারও ক্ষমতায় আসার চক্রান্ত করেছে।’

‘জনগণের দাবি অনুযায়ী রামপাল বিদ্যুৎ কেন্দ্রের স্থান পরিবর্তনের জন্য তিনি (প্রধানমন্ত্রী) ভারতের সঙ্গে কোনও কথা বলেননি।’

-এআরকে

কওমি স্বীকৃতি ও মূর্তি সরানোর ঘোষণায় প্রধানমন্ত্রীকে চরমোনাই পীরের অভিনন্দন


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ