মঙ্গলবার, ১৪ জুলাই ২০২৬ ।। ৩০ আষাঢ় ১৪৩৩ ।। ২৯ মহর্‌রম ১৪৪৮

শিরোনাম :
হজ ব্যবস্থাপনা ও হজ প্যাকেজ নিয়ে কিছু কথা ভুল সংশোধনের সুযোগ পাচ্ছেন নতুন ভোটাররা ব্যক্তিগত মন্তব্যের জন্য সংসদে দুঃখ প্রকাশ করলেন শিক্ষামন্ত্রী গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে মৃত্যু ১, হাসপাতালে ৩২৯ মহানগর দক্ষিণের কাউন্সিল সফল করতে রামপুরা নেতাদের সঙ্গে জমিয়তের মতবিনিময় ‎হানাফি উসুল অমূল্য রত্ন ও ফকিহ সাহাবায়ে কেরামের উত্তরাধিকার কওমি মাদরাসায় কারিগরি প্রশিক্ষণ সম্প্রসারণ বিষয়ে যা বললেন শিক্ষামন্ত্রী এইচএসসির পদার্থবিজ্ঞান প্রশ্নে ত্রুটি: চার শিক্ষককে শোকজ বন্যা দুর্গতদের মাঝে ইসলামী আন্দোলনের ত্রাণ কার্যক্রম অব্যাহত বিকেএম কেন্দুয়া উপজেলা শাখার ৪১ সদস্যের নতুন কমিটি গঠন

কওমি সনদের স্বীকৃতি বাতিলে সুন্নী জামাতের কর্মসূচি ঘোষণা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম : কওমি মাদরাসার সর্বোচ্চ ডিগ্রি দাওরায়ে হাদিসকে ‘ইসলামিক স্টাডিজ ও আরবি মাস্টার্স’ ডিগ্রী’র সমমানে স্বীকৃতি দেয়ার প্রতিবাদে মাঠে নামার ঘোষণা দিয়েছে আহলে সুন্নাত ওয়াল জমা’আত সমন্বয় কমিটি।

স্বীকৃতি দেয়ার প্রজ্ঞাপন বাতিলের দাবিতে আগামী ১৭ ও ১৮ এপ্রিল জেলা উপজেলায় মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশের ঘোষণাও দিয়েছে দলটি। এছাড়া ২০ এপ্রিল প্রধানমন্ত্রীর কাছে স্বারকলিপি প্রদানের ঘোষণা দেয় আহলে সুন্নাত ওয়াল জমা’য়াত।

শনিবার চট্টগ্রাম প্রেসক্লাবে সংবাদ সম্মেলন করে এসব ঘোষণা দেয়া হয়।

আহলে সুন্নাতের প্রধান সমন্বয়ক মাওলানা এম এ মতিন বলেন, কওমি মাদররাসাকে সরকারি স্বীকৃতি দেয়ার ঘোষণাটি আত্মঘাতী। এ ঘোষণার ফলে দেশে সন্ত্রাসী-জঙ্গিগোষ্ঠির তৎপরতা আরো বেড়ে যাবে। সরকারি সনদ দেয়ার ঘোষণা অবিলম্বে প্রত্যাহার করে, দেশে একমুখি মাদ্রাসা শিক্ষানীতি বাস্তবায়নের দাবি জানান তিনি।

সংবাদ সম্মেলনে আহলে সুন্নাত ওয়াল জমা'আত নেতা ও পীর-মাশায়েখদের মধ্যে উপস্থিত ছিলেন- বাংলাদেশ ইসলামী ফ্রন্ট চেয়ারম্যান জননেতা আল্লামা এম এ মান্নান, পীরে তরীক্বত আল্লামা সৈয়্যদ মুহাম্মদ মছিহুদ্দৌলা, মাওলানা স উ ম আবদুস সামাদ প্রমুখ।

লিখিত বক্তব্যে আহলে সুন্নাত সদস্য সচিব এডভোকেট মোছাহেব উদ্দীন বখতেয়ার বলেন, সরকার কওমি মাদরাসাকে সরকারি সনদ প্রদানের ঘোষণা দিয়ে আজ সমগ্র জাতিকে স্তম্ভিত করেছে। যারা কখনো সরকারের আনুগত্য করেনি, সরকারি নিয়ম-কানুন মেনে চলেনি তাদেরই সরকার পুরস্কৃত করেছে। এমন উগ্রগোষ্ঠির  মাদরাসাগুলোকে পুরষ্কৃত করার ঘোষণাটি রীতিমত হতাশাজনক এবং সুগভীর ষড়যন্ত্রমূলক আঁতাত হিসেবেই ধরে নেয়া যায়।

-এআরকে

স্বীকৃতি বাস্তবায়ন কমিটিতে পদ চাইলে রাজনীতি ছাড়তে হবে: আল্লামা আনোয়ার শাহ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ