শনিবার, ২৯ আগস্ট ২০২৬ ।। ১৪ ভাদ্র ১৪৩৩ ।। ১৬ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
৬ মাসে কোনো গুম বা বিচার বহির্ভূত হত্যা হয়নি: স্বরাষ্ট্রমন্ত্রী নির্যাতন, তবু অবিচল ঈমান ‘বাতিলের চ্যালেঞ্জ মোকাবিলায় যুব জমিয়তকে সঠিকভাবে টিকে থাকতে হবে’ ‘অস্বাভাবিকভাবে’ পানি বাড়ায় খুলে দেওয়া হলো কাপ্তাই বাঁধের ১৬ জলকপাট ‘‎নিজেদের ব্যর্থতার দায় অতীতের উপর চাপানোর সংস্কৃতি থেকে বের হতে হবে’ নারায়ণগঞ্জে সাংগঠনিক কার্যক্রম জোরদারে জমিয়তের মুজাকারা বৈঠক জামিয়া ইউনুছিয়ার শিক্ষকদের সঙ্গে এনসিপি নেতাদের সৌজন্য সাক্ষাৎ ইসলামী আন্দোলন ঢাকা মহানগর উত্তর কমিটিতে রয়েছেন যারা দেশের ৬ অঞ্চলে ঝড়ের আভাস সোনারগাঁওয়ের গণঐক্যই ছিল ফ্যাসিবাদের বিরুদ্ধে রক্ষাকবচ: আমিরে মজলিস

হত্যা মামলায় পাঁচদিনের রিমান্ডে কবি শাহাবুদ্দীন নাগরী

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম : হত্যাকাণ্ডের সাথে জড়িত থাকার অভিযোগে গ্রেফতার কবি ও গীতিকার মো. শাহাবুদ্দীন নাগরীকে পাঁচ দিনের রিমান্ড দিয়েছে আদালত। রাজধানীর এলিফ্যান্ট রোডের ডোম-ইনো অ্যাপার্টমেন্টে নুরুল ইসলাম হত্যার ঘটনারে সম্পৃক্ততার অভিযোগে তাকে গ্রেপ্তার করে পুলিশ।

আজ সোমবার ভোর রাতে রাজধানীর নিকুঞ্জ এলাকা থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়  এবং ঢাকার মহানগর হাকিম ওয়ায়েজ কুরুনী খান এ আদেশ দেন। ঢাকার মুখ্য মহানগর হাকিমের আদালতে শাহাবুদ্দীন নাগরীকে হাজির করে ১০ দিন রিমান্ডে নেওয়ার আবেদন করে নিউমার্কেট থানার পুলিশ।

বিষয়টি নিশ্চিত করেছেন ঢাকা মহানগর পুলিশের সহকারী কমিশনার (গণমাধ্যম) সুমন কান্তি চৌধুরী।

তিনি জানান, গত ১৩ এপ্রিল নিউমার্কেট থানাধীন এলাকার এলিফ্যান্ট রোডের ১৭০/১৭১ ডোম-ইনো অ্যাপার্টমেন্টে ব্যবসায়ী নুরুল ইসলামকে তাঁর নিজের বেড রুমের ফ্লোরে মৃত অবস্থায় পাওয়া যায়।

এ ঘটনার পরিপ্রেক্ষিতে পরের দিন ১৪ এপ্রিল নুরুল ইসলামের বোন শাহানা রহমান কাজল ভিকটিমের স্ত্রী ও স্ত্রীর বন্ধু শাহাবুদ্দীন নাগরীসহ অজ্ঞাতনামা কয়েকজনের নামে নিউমার্কেট থানায় একটি হত্যা মামলা করেন।

ওই মামলায় লেখক মো. শাহাবুদ্দীন নাগরী এজাহারভুক্ত দুই নম্বর আসামি ছিলেন। এই মামলার পরিপ্রেক্ষিতেই তাঁকে গ্রেপ্তার করা হয়েছে বলে জানান তিনি।

-এআরকে


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ