রবিবার, ৩০ আগস্ট ২০২৬ ।। ১৫ ভাদ্র ১৪৩৩ ।। ১৭ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
গাজীপুরে বিকেএমের দিনব্যাপী প্রশিক্ষণ মজলিস আইএবি কুয়েত কেন্দ্রীয় কমিটির দ্বিবার্ষিক সম্মেলন অনুষ্ঠিত ইসলাম মুছে যাওয়ার জন্য দুনিয়াতে আসেনি: মাওলানা আরশাদ মাদানী মুসলিমদের আন্তরিকতায় মুগ্ধ হয়ে ইসলাম গ্রহণ করলেন মার্কিন তরুণ ৬ মাসে কোনো গুম বা বিচার বহির্ভূত হত্যা হয়নি: স্বরাষ্ট্রমন্ত্রী নির্যাতন, তবু অবিচল ঈমান ‘বাতিলের চ্যালেঞ্জ মোকাবিলায় যুব জমিয়তকে সঠিকভাবে টিকে থাকতে হবে’ ‘অস্বাভাবিকভাবে’ পানি বাড়ায় খুলে দেওয়া হলো কাপ্তাই বাঁধের ১৬ জলকপাট ‘‎নিজেদের ব্যর্থতার দায় অতীতের উপর চাপানোর সংস্কৃতি থেকে বের হতে হবে’ নারায়ণগঞ্জে সাংগঠনিক কার্যক্রম জোরদারে জমিয়তের মুজাকারা বৈঠক

লাকী আখন্দর জানাজা সম্পন্ন

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

মুক্তিযোদ্ধা ও শিল্পী লাকী আখন্দর প্রথম জানাজা সম্পন্ন হয়েছে। শনিবার সকাল ১০টায় আরমানিটোলা মাঠে জানাজায় উপস্থিত ছিলেন লাকী আখন্দর ছেলে সভ্য তারা, গীতিকার আসিফ ইকবালসহ আরমানিটোলার এলাকাবাসী।

প্রথম জানাজা শেষে বেলা সাড়ে ১১টার দিকে রাষ্ট্রীয় সম্মান জানাতে তার মরদেহ কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণে নেওয়া হচ্ছে। এরপর রাষ্ট্রীয় আনুষ্ঠানিকতার মধ্য দিয়ে রাজধানীর মিরপুর বুদ্ধিজীবী কবরস্থানে দাফন করা হবে লাকী আখন্দকে।

সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের পক্ষ থেকে মন্ত্রী আসাদুজ্জামান নূর এমনটিই জানিয়েছেন প্রয়াতর পরিবারকে। শুক্রবার সন্ধ্যা ৬টার দিকে আরমানিটোলার বাসায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন শিল্পী লাকী আখন্দ। দীর্ঘদিন ধরে তিনি ফুসফুস ক্যান্সারের সঙ্গে লড়াই করছিলেন।

ভারতে কঠোর নজরদারিতে ২ হাজার মাদরাসা-মসজিদ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ