মঙ্গলবার, ১৪ জুলাই ২০২৬ ।। ৩০ আষাঢ় ১৪৩৩ ।। ২৯ মহর্‌রম ১৪৪৮

শিরোনাম :
বন্যা দুর্গতদের মাঝে ইসলামী আন্দোলনের ত্রাণ কার্যক্রম অব্যাহত বিকেএম কেন্দুয়া উপজেলা শাখার ৪১ সদস্যের নতুন কমিটি গঠন কাতারের সাবেক আমিরের মৃত্যুতে কাল বাংলাদেশে একদিনের রাষ্ট্রীয় শোক ইকরা হবিগঞ্জের ফল উৎসব উদযাপিত  বন্যায় ক্ষতিগ্রস্ত ৬ লাখের বেশি মানুষ, মৃত্যু ৫৪ ফতুল্লায় বাড়িতে গ্যাস–সংযোগ দেওয়ার সময় বিস্ফোরণ, দগ্ধ ৪ শ্রমিক বন্যা দুর্গত দেড় হাজার পরিবারে তাকওয়া চ্যারিটি ফাউন্ডেশনের খাদ্যসামগ্রী বিতরণ ‘কৃত্রিম জলাবদ্ধতা’ তৈরির সত্যতা পেলে ব্যবস্থা: প্রতিমন্ত্রী অমিত ক্ষতিগ্রস্ত শিক্ষার্থীদের পুনঃপরীক্ষার চিন্তা করবে সরকার: শিক্ষামন্ত্রী ৯৮ হাজার টাকায় হজযাত্রীদের পরিবহন করতে চায় ইউএস-বাংলা এয়ারলাইন্স

গরিব দুস্থদের মাঝে ইফতারি সামগ্রী বিতরণ করলো আল-মাহমুদ ফাউন্ডেশন

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: প্রতি বৎসরের ন্যায় এ বৎসরও আসন্ন পবিত্র মাহে রমজান উপলক্ষ্যে গরিব দুস্থদের মাঝে রমজানের ইফতারি সামগ্রী বিতরণ করেছে আল-মাহমুদ ফাউন্ডেশন।

গত ২৪শে মে রোজ বুধবার ফটিকছড়িস্থ উত্তর নিশ্চিন্তাপুর হযরত আয়েশা সিদ্দিকা রা. মাদ্রাসা মাঠে গরিব দুস্থদের মাঝে ইফতারি বিতরন অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

উক্ত অনুষ্টানে প্রায় ৪৭০ জন গরিব পরিবারের মাঝে ছোলা, পেয়াজ, সেমাই, চিড়াসহ ইফতারির বিভিন্ন উপকরণ বিতরন করা হয়।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন অত্র সংগঠনের চেয়ারম্যান ও আয়েশা ছিদ্দিকা মাদ্রাসার প্রতিষ্ঠাতা পরিচালক আলহাজ মাওঃ মাহমুদুল হক।

সংগঠনের অর্থ সম্পাদক মাওঃ ইয়াকুব এর সঞ্চালনায় বক্তব্য রাখেন অত্র এলাকার কৃতি সন্তান প্রফেসর ইলিয়াছ তালুকদার, ১৯নং সমিতিরহাট ইউনিয়নএর ০৩নং ওয়ার্ড সদস্য জনাব মোঃ আইয়ুব তালুকদার, ইসলামী আদর্শ সংঘের সভাপতি মোঃ এমরান হায়দার, আব্দুল জাব্বার, সংগঠনের সহ-সভাপতি মাওঃ হাসান, সাহিত্য ও তথ্যপ্রযুক্তি বিষয়ক সম্পাদক মাওঃ নুরুদ্দিন।

উপস্থিত ছিলেন মাস্টার নুরুল ইসলাম, মাওঃ লোকমান, সমাজ সেবক আবুল কালাম, হাজী শাহ আলম, হাজী তোফায়েল আহমদ, ও অত্র সংঘটনের সকল কর্মকর্তা ও সদস্য বৃন্দ।

সভাপতির বক্তব্যে মাওঃ মাহমুদুল হক  রমজানে ফজিলত সম্পর্কে গুরুত্বপূর্ণ নসিহত পেশ করে সকল মুসলিমের জন্য দোয়া কামনা করে মোনাজাতের মাধ্যমে অনুষ্ঠান সমাপ্তি করেন।

এসএস/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ