শনিবার, ১১ এপ্রিল ২০২৬ ।। ২৭ চৈত্র ১৪৩২ ।। ২৩ শাওয়াল ১৪৪৭

শিরোনাম :
লেবাননে ইসরায়েলি হামলায় বাংলাদেশি নারী নিহত ১১ এপ্রিল ২০২৬-এর নামাজের সময়সূচি গণরায় অনুযায়ী সংবিধান সংস্কারের দাবি ইসলামী আন্দোলনের ‘গণভোটের রায়ের আলোকে সংবিধান সংস্কারে কার্যকর উদ্যোগ গ্রহণ করতে হবে’  ৪০ দিনের যুদ্ধে ইরানের ক্ষয়ক্ষতি প্রায় ১৮ লক্ষ কোটি টাকা মার্কিন কংগ্রেসে জোরালো হচ্ছে ট্রাম্পকে অপসারণের দাবি দৌলতদিয়ায় বাসডুবিতে নিহত ২৬ জনের স্মরণে দোয়া অনুষ্ঠিত গণভোটের রায় দ্রুত কার্যকর না হলে রাজপথে কঠোর আন্দোলন গড়ে তোলা হবে: মাওলানা জালালুদ্দীন আহমাদ বর্তমান সরকার জুলাই বিপ্লবের চেতনার বহিঃপ্রকাশ: অ্যাটর্নি জেনারেল প্রণয় ভার্মাকে বেলজিয়াম ও ইইউ’র ভারতের রাষ্ট্রদূত নিয়োগ

মূর্তি অপসারণ করায় প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানাল বেফাক

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: ২৬ মে শুক্রবার বিকাল ৪.৩০ মিনিটের সময় কওমি মাদরাসা শিক্ষাবোর্ড বেফাকুল মাদারিসিল আরাবিয়া বাংলাদেশ এর কমিটির সদস্যবৃন্দ ও কর্মকর্তা- কর্মচারীগণের সমন্বয়ে কেন্দ্রীয় দফতরে এক বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে সভাপতিত্ব করেন বেফাকের মহাসচিব মাওলানা আব্দুল কুদ্দুস।

মাননীয় প্রধানমন্ত্রী মহোদয় কর্তৃক হাইকোর্ট চত্বর থেকে মূর্তি অপসারণ করার জন্য প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জ্ঞাপন করার বিষয়টি মুফতী নূরুল আমীন (বেফাক কর্তৃক লিয়াজুঁ কমিটির অন্যতম সদস্য) বৈঠকে উপস্থাপন করেন।

বিষয়টির গুরুত্ব বিবেচনা করে বেফাকের মহাসচিব মাওলানা আব্দুল কুদ্দুস সাহেব কমিটির শীর্ষ মুরব্বীদের কয়েকজনের সঙ্গে যোগাযোগ করেন এবং বেফাক বোর্ডের সভাপতি, সহ-সভাপতিগন কমিটির সকল সদস্য ও কর্মকর্তা- কর্মচারীগণের পক্ষ থেকে মাননীয় প্রধানমন্ত্রী এবং তার সহযোগীগণের প্রতি ধন্যবাদ জ্ঞাপন করেন।

মূর্তি সরানোয় শীর্ষ ইসলামি রাজনীতিবিদগণ যা বললেন


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ