রবিবার, ৩০ আগস্ট ২০২৬ ।। ১৪ ভাদ্র ১৪৩৩ ।। ১৭ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
৬ মাসে কোনো গুম বা বিচার বহির্ভূত হত্যা হয়নি: স্বরাষ্ট্রমন্ত্রী নির্যাতন, তবু অবিচল ঈমান ‘বাতিলের চ্যালেঞ্জ মোকাবিলায় যুব জমিয়তকে সঠিকভাবে টিকে থাকতে হবে’ ‘অস্বাভাবিকভাবে’ পানি বাড়ায় খুলে দেওয়া হলো কাপ্তাই বাঁধের ১৬ জলকপাট ‘‎নিজেদের ব্যর্থতার দায় অতীতের উপর চাপানোর সংস্কৃতি থেকে বের হতে হবে’ নারায়ণগঞ্জে সাংগঠনিক কার্যক্রম জোরদারে জমিয়তের মুজাকারা বৈঠক জামিয়া ইউনুছিয়ার শিক্ষকদের সঙ্গে এনসিপি নেতাদের সৌজন্য সাক্ষাৎ ইসলামী আন্দোলন ঢাকা মহানগর উত্তর কমিটিতে রয়েছেন যারা দেশের ৬ অঞ্চলে ঝড়ের আভাস সোনারগাঁওয়ের গণঐক্যই ছিল ফ্যাসিবাদের বিরুদ্ধে রক্ষাকবচ: আমিরে মজলিস

কাবুলে ভয়াবহ বিস্ফোরণ: নিহত ৮০, আহত ৩৫০

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম : আফগানিস্তানের রাজধানী কাবুলে এক ভয়াবহ গাড়ি বোমা বিস্ফোরণে অন্তত ৮০ জন নিহত হয়েছে। আহত হয়েছে আরও তিন শতাধিক।

ঘটনার পর ফরাসী একজন মন্ত্রীকে উদ্ধৃত করে বার্তা সংস্থা এএফপি বলছে ফরাসী ও জার্মান দূতাবাস এই বিস্ফোরণে মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে।

জানা গেছে, এ বিস্ফোরণে নিহত ও আহতদের বেশিরভাগই বেসামরিক নাগরিক। তবে ওই এলাকার কাছে প্রেসিডেন্সিয়াল প্রাসাদ এবং ব্রিটেনসহ কয়েকটি দেশের দূতাবাস রয়েছে।

বিস্ফোরণের ভয়াবহতা এতোই ব্যাপক ছিলো যে বিস্ফোরণ স্থলের ঘড় বাড়ির দরজা জানালা প্রায় একশ মিটার দুরে গিয়ে আঁচড়ে পড়ে।

মূর্তিকে যারা মুক্তিযুদ্ধের সাথে মেলাচ্ছে তাদের অনেকেই মুক্তিযুদ্ধের পক্ষে ছিল না

স্থানীয় সময় সকাল আটটা ২৫ মিনিটে যখন বিস্ফোরণটি ঘটে তখন রাজধানী কাবুল ছিলো ব্যাপক ব্যস্ত ও কর্মমূখর।

ঘটনার খবর পেয়েই নিহত ও আহতদের স্বজনরা ভিড় করতে শুরু করে। এ বিস্ফোরণের দায় এখনো কোন গ্রুপ স্বীকার করেনি।

পরে এক পর্যায়ে এলাকাটি ঘিরে ফেলে নিরাপত্তা বাহিনী এবং আহত ও নিহতদের অ্যাম্বুলেন্সে করে হাসপাতালে নেয়া হচ্ছে।

কাবুল পুলিশের একজন মুখপাত্র বাসির মুজাহিদ বার্তা সংস্থা রয়টার্সকে বলেছেন বিস্ফোরণ স্থলের খুব কাছেই জার্মান দূতাবাস। "তবে এ বিস্ফোরণের লক্ষ্য কি ছিলো তা বোঝা খুবই কঠিন"।

সূত্র : বিবিসি

-এআরকে


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ