সোমবার, ১২ অক্টোবর ২০২৬ ।। ২৭ আশ্বিন ১৪৩৩ ।। ১ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
দিন শেষ হয়ে এলে  এইচএসসির ফল প্রকাশের সম্ভাব্য সময় ২৫–২৯ অক্টোবর টঙ্গীতে ২৪ ঘণ্টায় পানিতে ডুবে সহোদরসহ ৪ শিশুর মৃত্যু   সৌদি আরবে বাংলাদেশিদের সতর্ক থাকার আহ্বান দূতাবাসের মক্কা-মদিনায় হুমকি এলে বসে থাকবে না বাংলাদেশ: শামা ওবায়েদ রিয়াদে হামলার নিন্দা, ওমরাহযাত্রীদের নিরাপত্তা নিশ্চিতের আহ্বান আমিরে মজলিসের উচ্চস্বরে আজানের অভিযোগে ভারতে মুয়াজ্জিন গ্রেপ্তার, মাইক জব্দ উগ্রবাদ মোকাবিলায় শুধু নিন্দা নয়, সচেতন মন গঠন জরুরি: মিসরের গ্র্যান্ড মুফতি পাগলা মসজিদের দানবাক্সে মিলল ১ হাজার ৪৪ ভরি স্বর্ণ, ১ হাজার ৮৮ ভরি রুপা মদিনায় ইফতার সরবরাহে ক্যাটারিং প্রতিষ্ঠানের আবেদন আহ্বান

১৫ বছর ধরে একসঙ্গে ইফতার করে পুরো গ্রাম!

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

রাকিব হাসান: পবিত্র রমজানে তুরস্কের একটি গ্রামের লোকজন বিগত ১৫ বছর ধরে একসাথে ইফতার করে আসছে।

আরব টিভির একটি প্রতিবেদনে বলা হয়, তুরস্কের রিয়াসাত উইজগার্ডের ‘নাহি’ নামক গ্রামের সকল মুসলিম নর-নারী পরস্পরের ভালবাসার প্রকাশ ঘটায় এক প্লেটে ইফতার করার মাধ্যমে এবং তারা পুরো রমজান একসাথেই ইফতার করে।

রিপোর্টে বলা হয়, এই গ্রামের এক মহল্লায় ৩০ ঘর মুসলমান বসবাস করে এবং তারা রমজান মাসে ইফতারের আগ মুহূর্তে মহল্লার নির্ধারিত মসজিদে এসে উপস্থিত হয়।

গ্রামের মাতব্বর রজব জায়গু বলেন, আমাদের গ্রামে ৩০ ঘর মুসলমান মিলেমিশে বসবাস করছি। পবিত্র রমজান মাসে ৩০ দিনের ইফতারও আমরা মিলেমিশে একসাথে করি। রমজানের ৩০ দিনকে আমরা ৩০ ঘর মুসলমান ভাগ করে নেই। পালাক্রমে গ্রামের প্রত্যেকটি পরিবারই ইফতারির আয়োজন করে। এছাড়াও অন্যান্য প্রতিবেশীরা দায়িত্বপ্রাপ্ত পরিবারকে ইফতারির আয়জনে সাহায্য করে।

তিনি এই আশাবাদ ব্যক্ত করেন, আগামীতেও আমরা আমাদের মধ্যকার পরস্পরের এই ভাতৃত্ববোধ, ভালবাসা ও সম্প্রীতি বজাত রাখব এবং সম্মিলিত এই ইফতারির ধারা চালু রাখব। আমরা পরস্পর একে অন্যের সুখে-দুখে এভাবেই একত্রিত থাকতে চাই। আল্লাহ আমাদের সহায় হোন।

রাতে সহবাসের পর গোসল না করে সেহেরি খেলে কি রোজা হবে?


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ