বুধবার, ২৭ মে ২০২৬ ।। ১৩ জ্যৈষ্ঠ ১৪৩৩ ।। ১০ জিলহজ ১৪৪৭

শিরোনাম :
পবিত্র ঈদুল আজহা উপলক্ষে দেশবাসীকে প্রধানমন্ত্রীর শুভেচ্ছা বার্তা ঢাকা-টাঙ্গাইল-যমুনা সেতু মহাসড়কে ৪৫ কিলোমিটার যানজট ইসরায়েলের সঙ্গে সম্পর্ক: ট্রাম্পের আহ্বান নাকচ করল সৌদি ও পাকিস্তান দুপুরের মধ্যে ৭ অঞ্চলে ৮০ কিমি বেগে ঝড়ের পূর্বাভাস ‘সাধারণ আলেম সমাজ’-এর ৭১ সদস্যের কমিটিতে যারা স্থান পেলেন সৌদি আরবসহ মধ্যপ্রাচ্যে ঈদুল আজহা আজ কালশি বস্তির অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শনে বিকেএম নেতৃবৃন্দ দেশবাসী ও মুসলিম উম্মাহকে খেলাফত মজলিসের পবিত্র ঈদুল আজহার শুভেচ্ছা কুরবানি: গ্রামীণ অর্থনীতির মৌসুমি প্রাণশক্তি ভোলায় কালবৈশাখী ঝড়ে উড়ে গেল দাখিল মাদ্রাসার টিনের চাল

দুবাইতে রোজাদারের জন্য ‘রমজান ফ্রিজ’

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম : দুবাইতে রোজাদারের জন্য রয়েছে অভিনব রমজান ফ্রিজ । উন্মুক্ত এসব ফ্রিজ থেকে রোজাদারগণ প্রয়োজনীয় খাবার সংগ্রহ করতে পারেন। পুরো দুবাই জুড়ে প্রায় ১৫০ ফ্রিজ স্থাপন করা হয়েছে।

রমজানে সর্বপ্রথম উন্মুক্ত ফ্রিজ স্থাপন করেন অস্ট্রেলিয়ান নাগরিক ফিকলা ইয়েল ২০১৬ সালে। সে তার বাড়ির বাইরের রমজান মাসে একটি ফ্রিজে খাদ্য ও পানীয় রেখে দেয়। তার দেখাদেখি আরও অনেকে তাদের বাড়ির বাইরে রমজান ফ্রিজ স্থাপন করেছে।

দুবাই নাগরিক সুমাইয়া সাইয়িদ গত বছর ‘ Ramadan/Sharing Fridges in the UAE নামে একটি ফেসবুক পেইজ খোলে। এতে সে ব্যাপক সাড়া পায় এবং গত বছর ১৭০ টি ফ্রিজ স্থাপন করা হয়। তবে তা ১৫০টিতে নেমে এসেছে।

সুমাইয়া সাইয়িদের ফেসবুক গ্রুপের সদস্যরা নিজ পরিবার ও বন্ধুদের থেকে খাবার সংগ্রহ করে ফ্রিজে রেখে যায়। বর্তমানে এ গ্রুপে ২৭ হাজার সদস্য রয়েছে।

ফ্রিজে সাধারণত পানি, পানীয়, রুটি, সবজি, ফল, বিস্কুট ও চিপস রাখা হয়।

এ আয়োজনে দুবাইয়ের সাধারণ মানুষ; বিশেষত প্রবাসী ও শ্রমিকগণ খুবই খুশি। বিদেশি শ্রমিকরাই এসব ফ্রিজ থেকে খাবার গ্রহণ করে।

সূত্র : আরব নিউজ

-এআরকে


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ