শনিবার, ২৯ আগস্ট ২০২৬ ।। ১৪ ভাদ্র ১৪৩৩ ।। ১৬ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
ভারত চলবে ভারতের মতো বাংলাদেশ বাংলাদেশের মতো: আইনমন্ত্রী জুলাই জাদুঘর পরিদর্শনে ইসলামী আন্দোলন টিম, ইতিহাস বিকৃতির অভিযোগ সংসদে দেওয়া বক্তব্যের জন্য হাসনাত আব্দুল্লাহর দুঃখ প্রকাশ চেয়ারম্যান-মেম্বারদের সব সিন্ডিকেট গুঁড়িয়ে দেওয়া হবে: এমপি হানজালা গুম-খুন ও শহীদ পরিবারের ৭৪ জনকে নিয়োগপত্র দিলেন প্রধানমন্ত্রী লুট হওয়া ও অবৈধ অস্ত্রের তথ্য দিলে ২ লাখ টাকা পুরস্কার ঘোষণা স্বরাষ্ট্রমন্ত্রীর ভ‌রিতে সোনার দাম কমলো ৭১১৫ হাজার টাকা মসজিদের ভেতর থেকে মুয়াজ্জিনের লাশ উদ্ধার কাল ঢাবি কেন্দ্রীয় মসজিদে বয়ান করবেন শায়খ ইলিয়াস গুম্মান ঢাকা বিশ্ববিদ্যালয়ে ৪ মাসব্যাপী আরবি ভাষা দক্ষতা উন্নয়ন কোর্স

নিখোঁজ তরুণরা জঙ্গিবাদে জড়িয়েছে কিনা তদন্ত করা হচ্ছে: আইজিপি

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

ঢাকা: রাজধানী বনানীর নিখোঁজ তরুণরা জঙ্গিবাদে জড়িয়েছে কিনা তা তদন্ত করা হচ্ছে বলে আশ্বাস দিয়েছেন পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) এ কে এম শহীদুল হক।

শুক্রবার রাজারবাগ পুলিশ লাইন্স মসজিদে পুলিশের আজান, কিরাত ও রচনা প্রতিযোগিতা-২০১৭ অনুষ্ঠানে এ কথা বলেন আইজিপি।

পুলিশপ্রধান বলেন, কেউ নিখোঁজ হওয়ার তথ্য যখন পুলিশের কাছে আসে তখন সঙ্গে সঙ্গেই ব্যবস্থা নেওয়া হয়। যুবকদের উদ্ধারকাজের অগ্রগতির প্রসঙ্গে শহীদুল হক বলেন, প্রাথমিকভাবে নিখোঁজ যুবকদের বিষয়ে বিস্তারিত মন্তব্য করার সময় আসেনি। এ ঘটনায় জিডি করা হয়েছে ও অফিসার নিয়োগ হয়েছে। তাঁরা তদন্ত করছেন। অপরাধীদের খুঁজে বের করে উপযুক্ত ব্যবস্থা নেওয়া হবে।

অনুষ্ঠান শেষে প্রতিযোগিতায় বিজয়ী পুলিশ সদস্যদের হাতে পুরস্কার ও সনদ তুলে দেন আইজিপি। এ সময় তার সঙ্গে উপস্থিত ছিলেন ঢাকা মহানগর পুলিশের কমিশনার আছাদুজ্জামান মিয়া।


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ