রবিবার, ৩০ আগস্ট ২০২৬ ।। ১৫ ভাদ্র ১৪৩৩ ।। ১৭ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
ডেঙ্গুতে এক দিনে বছরের সর্বোচ্চ আক্রান্ত, মৃত্যু ৩ ‘ই-কমার্সে জালিয়াতি বন্ধ করতে ৩ ধাপে পদক্ষেপ নিয়েছে সরকার’  গুম প্রতিরোধে বাতিল অধ্যাদেশকে আইনে পরিণত করার দাবি খেলাফত মজলিসের দুর্যোগসহ জরুরি পরিস্থিতিতেও দেশে খাদ্যের ঘাটতি হবে না: খাদ্যমন্ত্রী ‘বাদপড়া প্রকৃত মুক্তিযোদ্ধাদের তালিকাভুক্ত করা হচ্ছে’  আগামী শিক্ষাবর্ষেই দেশজুড়ে স্কুল ফিডিং কর্মসূচি চালু হবে: ববি হাজ্জাজ হজযাত্রীদের বিমান ভাড়া আরও কমানোর পরিকল্পনা সরকারের এবার নারায়ণগঞ্জ জেলা জমিয়তের আহ্বায়ক কমিটি ঘোষণা খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদের ১১তম অন্তর্বর্তীকালীন পরিষদের দায়িত্ব গ্রহণ মহিমার গান

ধানমন্ডি থেকে বিএনপির দুই নেতা গ্রেপ্তার

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

ঢাকা মহানগর (দক্ষিণ) বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক ও ধানমন্ডি থানার আহ্বায়ক আবুল খায়েরকে পুলিশ গতকাল ধানমন্ডি থেকে গ্রেপ্তার করেছে। বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এক বিবৃতিতে আবুল খায়েরকে গ্রেপ্তারের নিন্দা জানিয়েছেন।

এর আগে বৃহস্পতিবার ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন মিলনায়তনে ঢাকা মহানগর (দক্ষিণ) বিএনপির ইফতার অনুষ্ঠান শেষে বাড়ি ফেরার পথে কামরাঙ্গীরচর থানার সাধারণ সম্পাদক মো. নাঈমকে গ্রেপ্তার করে পুলিশ। গতকাল পর্যন্ত তাঁকে আদালতে হাজির না করায় গভীর উদ্বেগ প্রকাশ করেছেন মির্জা ফখরুল ইসলাম।

পৃথক বিবৃতিতে বিএনপির ঢাকা মহানগর দক্ষিণের সভাপতি হাবীব-উন-নবী খান ও সাধারণ সম্পাদক কাজী আবুল বাশার গ্রেপ্তার হওয়া দুই নেতার নিঃশর্ত মুক্তির দাবি জানিয়েছেন।

বাবা হিসেবে শায়খ ছিলেন অতুলনীয়


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ