রবিবার, ৩০ আগস্ট ২০২৬ ।। ১৫ ভাদ্র ১৪৩৩ ।। ১৭ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
‘ই-কমার্সে জালিয়াতি বন্ধ করতে ৩ ধাপে পদক্ষেপ নিয়েছে সরকার’  গুম প্রতিরোধে বাতিল অধ্যাদেশকে আইনে পরিণত করার দাবি খেলাফত মজলিসের দুর্যোগসহ জরুরি পরিস্থিতিতেও দেশে খাদ্যের ঘাটতি হবে না: খাদ্যমন্ত্রী ‘বাদপড়া প্রকৃত মুক্তিযোদ্ধাদের তালিকাভুক্ত করা হচ্ছে’  আগামী শিক্ষাবর্ষেই দেশজুড়ে স্কুল ফিডিং কর্মসূচি চালু হবে: ববি হাজ্জাজ হজযাত্রীদের বিমান ভাড়া আরও কমানোর পরিকল্পনা সরকারের এবার নারায়ণগঞ্জ জেলা জমিয়তের আহ্বায়ক কমিটি ঘোষণা খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদের ১১তম অন্তর্বর্তীকালীন পরিষদের দায়িত্ব গ্রহণ মহিমার গান কুষ্টিয়ায় বাংলাদেশ খেলাফত মজলিসের মতবিনিময় সভা

মহিমার গান

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার
ছবি: এআই

|| নাজমুল হুদা মজনু ||

মহাকালের নামে শপথ করে বললেন রাব্বানা,
ক্ষতির অতলে নিমজ্জিত এ বিশ্ব-দুনিয়াখানা।
নয় তারা শুধু, যারা এনেছে মনে ঈমান আলো,
সৎকাজে মগ্ন যারা, বেসেছে সত্য‌কে ভালো।
সত্যের বাণী বিলিয়ে দেয় যে ধৈর্যের উপদেশ,
এই চার গুণেই সার্থক হয় জীবন-পরিবেশ।
এ তো শুধু নয় শাস্ত্রীয় কোনো সংজ্ঞার বন্ধন,
সৃষ্টিকর্তার সাথে সৃষ্টির এ তো মহা স্পন্দন।
তাঁর সাথে বাঁধে আত্মার এ অদৃশ্য গাঢ় ডোর,
ঘুচে যায় যত সংকীর্ণতা, কাটে বিভ্রান্তি ঘোর।
ক্ষুদ্র সত্তার গণ্ডি পেরিয়ে পাখি জানা না জানা 
দুর্বলতার সীমা ছেড়ে অজানায় মেলে ডানা।
নরম এ তনু ত্যাজিয়ে ছোটায় অনন্ত সে রথ,
আল্লাহ ছাড়া জানে না কেউ কতদূর সে পথ।
এ সংযোগে শক্তি মেলে, মেলে যে পরম স্থিতি,
বিশ্বের যত রূপ-সম্পদ ঢালে করুণার প্রীতি।
স্রষ্টার সৃষ্টি পরস্পরে বাঁধে কত‌ই মায়ার প্রাণ,
এক বিরাট মেলা, গড়ে ওঠে পুষ্পিত বাগান।
ইহকাল যেন অদ্ভুত রহস্যময় অনন্য ভ্রমণ,
সবার সাথে সখ্য অকৃত্রিম বন্ধুর আলিঙ্গন।
এ প্রাপ্তি মহীয়ান বড়,  এ যে এক দুর্লভ দান,
ঈমানহীনতা সবচেয়ে বড়‌ই ক্ষতির নাদান।
ঈমানের গুণে বাড়ে মাটির মানুষের সম্মান,
ধন্য সে জন যে গাইলো এই মহিমার গান।

আইও/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ