শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬ ।। ১১ অগ্রহায়ণ ১৪৩৩ ।। ১৭ জমাদিউস সানি ১৪৪৮

শিরোনাম :
বাংলাদেশ-পাকিস্তান-ভারতের কওমি বোর্ডগুলোকে ঐক্যবদ্ধ প্ল্যাটফর্মে আসার আহ্বান হানিফ জালন্ধরীর চকবাজারে প্লাস্টিকের গুদামে আগুন, নিয়ন্ত্রণে কাজ করছে ৫ ইউনিট বাংলাদেশ আক্রান্ত হলে ভারতও নিরাপদ থাকবে না: হেফাজতে ইসলাম এমপিওভুক্ত শিক্ষকরা কোচিং সেন্টারে পড়াতে পারবেন না: শিক্ষামন্ত্রী ইসলামী আন্দোলনের শীর্ষ নেতাদের নিয়ে বক্তব্য, ফাহিম ফারুকীর বিরুদ্ধে মামলা শনিবারের মধ্যে সব কারখানা চালু হবে, প্রত্যাশা শ্রমমন্ত্রীর  বাংলাদেশ জাতীয় ইমাম সমিতির কেন্দ্রীয় কমিটির শপথ গ্রহণ আল্লামা শাহ নূরুল ইসলাম আদীব গুরুতর অসুস্থ, দেশবাসীর কাছে দোয়া কামনা জামিয়া আশরাফিয়ার ইসলাহি মাহফিল ও ফুযালা সম্মেলন ১০ ডিসেম্বর গাজীপুরে ইসলামী মহাসম্মেলনে অংশ নেবেন দেশ-বিদেশের উলামায়ে কেরাম

কুষ্টিয়ায় বাংলাদেশ খেলাফত মজলিসের মতবিনিময় সভা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার
ছবি: সংগৃহিত

নিজস্ব প্রতিবেদক

আগামী স্থানীয় নির্বাচনকে সামনে রেখে সাংগঠনিক প্রস্তুতি ও করণীয় নির্ধারণে মতবিনিময় সভা করেছে বাংলাদেশ খেলাফত মজলিস কুষ্টিয়া জেলা শাখা।রোববার (৩০ আগস্ট) জেলা শাখার অস্থায়ী কার্যালয়ে এ সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন জেলা শাখার সাংগঠনিক সম্পাদক মাওলানা আব্দুল হাকিম। সভা সঞ্চালনা করেন জেলা শাখার সাধারণ সম্পাদক হাফেজ মাওলানা মুহাঃ আরিফুজ্জামান।

সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ খেলাফত মজলিসের কেন্দ্রীয় বায়তুলমাল সম্পাদক মাওলানা ফজলুর রহমান। এ ছাড়া জেলা শাখার দায়িত্বশীল নেতৃবৃন্দ ও বিভিন্ন উপজেলা শাখার প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

প্রধান অতিথির বক্তব্যে মাওলানা ফজলুর রহমান বলেন, ইসলামী মূল্যবোধ প্রতিষ্ঠার লক্ষ্যে মাঠপর্যায়ে সাংগঠনিক শক্তি আরও বৃদ্ধি করতে হবে। আগামী স্থানীয় নির্বাচনে জনগণের সেবার মাধ্যমে দলের আদর্শ তুলে ধরতে হবে।

সভায় আগামী স্থানীয় নির্বাচনে দলের সম্ভাব্য অংশগ্রহণ, সাংগঠনিক প্রস্তুতি এবং মাঠপর্যায়ের কার্যক্রম নিয়ে বিস্তারিত আলোচনা হয়। একই সঙ্গে সাংগঠনিক কার্যক্রমকে আরও গতিশীল ও শক্তিশালী করতে বিভিন্ন পরিকল্পনা গ্রহণ করা হয়।

আইও/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ