রবিবার, ৩০ আগস্ট ২০২৬ ।। ১৫ ভাদ্র ১৪৩৩ ।। ১৭ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
৬ মাসে কোনো গুম বা বিচার বহির্ভূত হত্যা হয়নি: স্বরাষ্ট্রমন্ত্রী নির্যাতন, তবু অবিচল ঈমান ‘বাতিলের চ্যালেঞ্জ মোকাবিলায় যুব জমিয়তকে সঠিকভাবে টিকে থাকতে হবে’ ‘অস্বাভাবিকভাবে’ পানি বাড়ায় খুলে দেওয়া হলো কাপ্তাই বাঁধের ১৬ জলকপাট ‘‎নিজেদের ব্যর্থতার দায় অতীতের উপর চাপানোর সংস্কৃতি থেকে বের হতে হবে’ নারায়ণগঞ্জে সাংগঠনিক কার্যক্রম জোরদারে জমিয়তের মুজাকারা বৈঠক জামিয়া ইউনুছিয়ার শিক্ষকদের সঙ্গে এনসিপি নেতাদের সৌজন্য সাক্ষাৎ ইসলামী আন্দোলন ঢাকা মহানগর উত্তর কমিটিতে রয়েছেন যারা দেশের ৬ অঞ্চলে ঝড়ের আভাস সোনারগাঁওয়ের গণঐক্যই ছিল ফ্যাসিবাদের বিরুদ্ধে রক্ষাকবচ: আমিরে মজলিস

ইংল্যান্ডের নিউক্যাসলে ঈদের নামাজে গাড়ি হামলা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

২৫ জুন সকালে ইংল্যান্ডের নিউক্যাসলে ঈদুল ফিতরে নামাজের সময় এক সন্ত্রাসী গাড়ি নিয়ে মুসল্লিদের উপর হামলা চালায়।

এই ঘটনাটি আজ সকাল ৯:১৪টায় নিউক্যাসলের "ওয়েস্ট গেট" স্পোর্টস সেন্টারে ঘটে।

গাড়ি হামলার ফলে বেশ কয়েক জন বিশেষ করে কয়েক জন শিশু গুরুত্বর আহত হয়। হামলার কিছুক্ষণের মধ্যেই ঘটনাস্থলে পুলিশ ও ইমারজেন্সি ফোর্স উপস্থিত হয়।

৪২ বছরের এক নারী এই হামলা চালায়। ঘাতককে পুলিশ গ্রেফতার করেছে। বর্তমানে তাকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।

প্রাথমিক পর্যবেক্ষণ করার পর পুলিশ ঘোষণা করেছে, এটি কোন সন্ত্রাসী হামলা নয়। তবে এ ব্যাপারে পর্যবেক্ষণ করা হচ্ছে।

এ ঘটনার ফলে স্থানীয় জনগণ উদ্বেগ প্রকাশ করেছে। কারণ লন্ডনে ২৯ জুনে একই ধরনের ঘটনা ঘটে।

উল্লেখ্য, ব্রিটেনের রাজধানী লন্ডনের একটি মসজিদের সামনে মুসল্লিদের ওপর পিক-আপ ভ্যান নিয়ে ৪৮ বছরের এক ইসলাম বিদ্বেষী ব্যক্তি হামলা চালিয়েছে। উত্তর লন্ডনের ফিন্সবারি পার্ক এলাকায় রোববার রাত সাড়ে ১২টার দিকে মুসল্লিরা যখন তারাবির নামাজ আদায় করে মসজিদ থেকে বের হচ্ছিলেন তখন তাদের ওপর এই হামলা চালানো হয়।

ঈদের নামাজে জ্ঞান হারালেন এরদোগান


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ