রবিবার, ৩০ আগস্ট ২০২৬ ।। ১৫ ভাদ্র ১৪৩৩ ।। ১৭ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
৬ মাসে কোনো গুম বা বিচার বহির্ভূত হত্যা হয়নি: স্বরাষ্ট্রমন্ত্রী নির্যাতন, তবু অবিচল ঈমান ‘বাতিলের চ্যালেঞ্জ মোকাবিলায় যুব জমিয়তকে সঠিকভাবে টিকে থাকতে হবে’ ‘অস্বাভাবিকভাবে’ পানি বাড়ায় খুলে দেওয়া হলো কাপ্তাই বাঁধের ১৬ জলকপাট ‘‎নিজেদের ব্যর্থতার দায় অতীতের উপর চাপানোর সংস্কৃতি থেকে বের হতে হবে’ নারায়ণগঞ্জে সাংগঠনিক কার্যক্রম জোরদারে জমিয়তের মুজাকারা বৈঠক জামিয়া ইউনুছিয়ার শিক্ষকদের সঙ্গে এনসিপি নেতাদের সৌজন্য সাক্ষাৎ ইসলামী আন্দোলন ঢাকা মহানগর উত্তর কমিটিতে রয়েছেন যারা দেশের ৬ অঞ্চলে ঝড়ের আভাস সোনারগাঁওয়ের গণঐক্যই ছিল ফ্যাসিবাদের বিরুদ্ধে রক্ষাকবচ: আমিরে মজলিস

ঈদযাত্রার ভোগান্তি ও দুর্ঘটনা থেকে দৃষ্টি সরাতেই মওদুতের বাড়ি ভাঙছে সরকার

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

ঈদযাত্রার ভোগান্তি ও দুর্ঘটনা থেকে জনদৃষ্টি অন্যদিকে সরিয়ে দেয়ার উদ্দেশে সরকার মওদুদ আহমেদের গুলশানের বাড়ি ভাঙছে বলে অভিযোগ করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।

তিনি বলেন, “ঈদের প্রাক্কালে এত বিভৎস দুর্ভোগ এর আগে কখনো আসেনি। শোকের মাতমে বিপন্নদের একদিকে ঠেলে মানুষের চোখকে মওদুদ সাহেবের গুলশানের বাসার দিকে নেয়া হয়েছে। যাতে সরকারের চরম ব্যর্থতার দিকে মানুষের চোখ না পড়ে।”

রোববার রাজধানীর নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে রিজভী এসব কথা বলেন।

বিএনপি মুখপাত্র বলেন, “শাসকগোষ্ঠী কর্তৃক বিএনপির স্থায়ী কমিটির সদস্য ব্যারিস্টার মওদুদ আহমদের বাড়িটি আজ সকাল থেকে চারটি বুলডোজার দিয়ে ভেঙে গুড়িয়ে দেয়া শুরু হয়েছে, যা সম্পূর্ণ বেআইনি। বাড়িটি নিয়ে উচ্চ আদালতে রিট পিটিশন ও নিম্ন আদালতে দেওয়ানী মামলা থাকা সত্বেও গায়ের জোরে ভাঙা শুরু হয়েছে। এই বেআইনি সরকার বেআইনি কাজ করবে, এটাই স্বাভাবিক। এই সরকার যে আইনকে পরোয়া করে না এবং আইনের ওপর শ্রদ্ধাশীল নয় তা আবারও প্রমাণ হলো।”

বাড়ি ভেঙে দেয়ার এ ঘটনায় বিএনপির পক্ষ থেকে তীব্র নিন্দা ও প্রতিবাদও জানান রুহুল কবির রিজভী।

ভাঙা হচ্ছে মওদুদ আহমদের বাড়ি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ