রবিবার, ৩০ আগস্ট ২০২৬ ।। ১৫ ভাদ্র ১৪৩৩ ।। ১৭ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
৬ মাসে কোনো গুম বা বিচার বহির্ভূত হত্যা হয়নি: স্বরাষ্ট্রমন্ত্রী নির্যাতন, তবু অবিচল ঈমান ‘বাতিলের চ্যালেঞ্জ মোকাবিলায় যুব জমিয়তকে সঠিকভাবে টিকে থাকতে হবে’ ‘অস্বাভাবিকভাবে’ পানি বাড়ায় খুলে দেওয়া হলো কাপ্তাই বাঁধের ১৬ জলকপাট ‘‎নিজেদের ব্যর্থতার দায় অতীতের উপর চাপানোর সংস্কৃতি থেকে বের হতে হবে’ নারায়ণগঞ্জে সাংগঠনিক কার্যক্রম জোরদারে জমিয়তের মুজাকারা বৈঠক জামিয়া ইউনুছিয়ার শিক্ষকদের সঙ্গে এনসিপি নেতাদের সৌজন্য সাক্ষাৎ ইসলামী আন্দোলন ঢাকা মহানগর উত্তর কমিটিতে রয়েছেন যারা দেশের ৬ অঞ্চলে ঝড়ের আভাস সোনারগাঁওয়ের গণঐক্যই ছিল ফ্যাসিবাদের বিরুদ্ধে রক্ষাকবচ: আমিরে মজলিস

ঈদ শান্তি ও বন্ধুত্বপূর্ণ সমাজ গড়ে তোলে

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

রাষ্ট্রপতি আবদুল হামিদ বলেছেন, ঈদ মানুষের মধ্যে শান্তি ও বন্ধুত্বপূর্ণ সমাজ গড়ে তোলে।

আজ সোমবার সকালে বঙ্গভবনে পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে আয়োজিত এক সংবর্ধনা অনুষ্ঠানে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এই মন্তব্য করেন রাষ্ট্রপতি।

অনুষ্ঠানে রাষ্ট্রপতি বলেন, একটি শান্তিপূর্ণ, বন্ধুত্বপূর্ণ সমাজ গড়ে তুলতে ও ধনী-দরিদ্র, বিশিষ্ট ব্যক্তিবর্গ, সুবিধাবঞ্চিত লোকসহ সব মানুষকে একটি ছাতার নিচে নিয়ে আসার সুযোগ সৃষ্টি করে ঈদুল ফিতর। মাসব্যাপী রমজান শেষে ঈদ ধনী-দরিদ্র, বিশিষ্ট ব্যক্তিবর্গ, সুবিধাবঞ্চিতসহ সমাজের সব শ্রেণির মানুষের মধ্যে ভালোবাসা, সম্প্রীতি ও ঐক্যের সম্পর্ক গড়ে তোলার সুযোগ তৈরি হয়। ইসলামকে শান্তি ও সমৃদ্ধির ধর্ম হিসেবে উল্লেখ করে রাষ্ট্রপতি বলেন, ইসলামে হিংসা, ভেদাভেদ ও সন্ত্রাসের কোনো ঠাঁই নেই। ইসলাম কখনো জঙ্গিবাদকে সমর্থন জানায় না। ঈদুল ফিতরের শিক্ষা একটি সুখী ও সমৃদ্ধশালী দেশ গড়তে সহায়তা করবে।

 সংবর্ধনা অনুষ্ঠানে রাষ্ট্রপতির স্ত্রী রাশিদা খানম ছাড়া রাষ্ট্রের জ্যেষ্ঠ কর্মকর্তারা উপস্থিত ছিলেন। তাঁদের মধ্যে ছিলেন জাতীয় সংসদের স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী, প্রধান বিচারপতি এস কে সিনহা, কয়েকজন মন্ত্রী, প্রধানমন্ত্রীর উপদেষ্টা, সংসদ সদস্য, বিচারক, বিভিন্ন রাজনৈতিক দলের নেতা ও তিন বাহিনীর প্রধানগণ, পুলিশের আইজি, ব্যবসায়ী নেতা, ধর্মীয় ব্যক্তিত্ব, জ্যেষ্ঠ সাংবাদিক, শিল্পী, উচ্চপদস্থ বেসামরিক ও সামরিক কর্মকর্তারা। 


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ