রবিবার, ৩০ আগস্ট ২০২৬ ।। ১৫ ভাদ্র ১৪৩৩ ।। ১৭ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
৬ মাসে কোনো গুম বা বিচার বহির্ভূত হত্যা হয়নি: স্বরাষ্ট্রমন্ত্রী নির্যাতন, তবু অবিচল ঈমান ‘বাতিলের চ্যালেঞ্জ মোকাবিলায় যুব জমিয়তকে সঠিকভাবে টিকে থাকতে হবে’ ‘অস্বাভাবিকভাবে’ পানি বাড়ায় খুলে দেওয়া হলো কাপ্তাই বাঁধের ১৬ জলকপাট ‘‎নিজেদের ব্যর্থতার দায় অতীতের উপর চাপানোর সংস্কৃতি থেকে বের হতে হবে’ নারায়ণগঞ্জে সাংগঠনিক কার্যক্রম জোরদারে জমিয়তের মুজাকারা বৈঠক জামিয়া ইউনুছিয়ার শিক্ষকদের সঙ্গে এনসিপি নেতাদের সৌজন্য সাক্ষাৎ ইসলামী আন্দোলন ঢাকা মহানগর উত্তর কমিটিতে রয়েছেন যারা দেশের ৬ অঞ্চলে ঝড়ের আভাস সোনারগাঁওয়ের গণঐক্যই ছিল ফ্যাসিবাদের বিরুদ্ধে রক্ষাকবচ: আমিরে মজলিস

লিখে রাখুন শেখ হাসিনার অধীনেই নির্বাচনে আসবেন খালেদা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আপনারা লিখে রাখুন শেখ হাসিনার অধিনেই বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া নির্বাচনে অংশ নেবেন বলে মন্তব্য করেছেন বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ। তিনি বলেন, ‘নির্বাচনে আসা ছাড়া খালেদা জিয়ার আর কোনও পথ খোলা নেই।’

বুধবার বেলা সাড়ে ১২টার দিকে সচিবালয়ে নিজ দফতরে এসে সহকর্মীদের সঙ্গে ঈদের শুভেচ্ছা বিনিময়ের পর তিনি সাংবাদিকদের এসব কথা বলেন। এদিন সকাল ১০টা পর্যন্ত কোনও মন্ত্রীকে সচিবালয়ে দেখা যায়নি। তবে বেলা সাড়ে ১০টার পর সচিবালয়ে আসেন- অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত, সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের, শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ, স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী খন্দকার মোশাররফ হোসেন, ক্রীড়া প্রতিমন্ত্রী ড. বিরেন শিকদার।

তোফায়েল আহমেদ বলেন, ‘এ বছর যথাযত মর্যাদায় ও শান্তিপূর্ণভাবে ঈদ পালিত হয়েছে। সারাদেশে বড় ধরনের কোনও দুর্ঘটনা ঘটেনি। গতবছর শোলাকিয়ার হামলা হলেও এ বছর কোথায় দুর্ঘটনা ঘটেনি। আমরা ভোলার চারজন এমপি জনগণের কাছে ছিলাম। তারা বলেছেন, তারা ভালো আছেন।’


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ