সোমবার, ১২ অক্টোবর ২০২৬ ।। ২৭ আশ্বিন ১৪৩৩ ।। ১ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
জ্বালানি নিরাপত্তা নিশ্চিতে সৌদি আরব ও কাতারের সহযোগিতা চাইল বাংলাদেশ বিশ্বজয়ী হাফেজ ইহতেশামুল হক হিরাকে সংবর্ধনা দিল ধর্ম মন্ত্রণালয় লক্ষ্মীপুরে ড্রাম ট্রাকচাপায় বৃদ্ধ ভ্যানচালকের মৃত্যু দেশে ফিরেছেন মালয়েশিয়ায় কুরআন প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হাফেজ হিরা ইউপি নির্বাচনের দিনক্ষণ চূড়ান্ত করতে ইসির বৈঠক ‘নারী-শিশুর সহিংসতা ও যৌন হয়রানিতে 'জিরো টলারেন্স' কঠোরভাবে বাস্তবায়নের বিকল্প নেই’ আইএমএফ ও বিশ্বব্যাংক যা চাচ্ছে, নতুন সরকারও তাই চাচ্ছে: অর্থমন্ত্রী সৌরবিদ্যুৎ ব্যবহারে ইউনিট প্রতি সাশ্রয় হবে ৫-৬ টাকা ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ শুরু আজ, প্রচারণার নির্দেশ আজও রিয়াদগামী ২ ফ্লাইট বাতিল, ৩ দিনে মোট ৯টি

প্রভাবশালী নারী নেত্রীদের নিয়ে লেখা বইয়ের প্রচ্ছদে শেখ হাসিনা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম : যুক্তরাষ্ট্র থেকে প্রকাশিত বিশ্বের অন্যতম নারী নেত্রীদের নিয়ে লেখা বইয়ে স্থান পেয়েছেন বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ‘উইমেন প্রেসিডেন্টস অ্যান্ড প্রাইম মিনিস্টার্স’ নামক এ বইয়ে মানবাধিকারকর্মী রিচার্ড ও’ব্রিয়েনের লেখা বইটির প্রচ্ছদের সাত নেতার মধ্যেও জায়গা পেয়েছেন তিনি।

মঙ্গলবার ওয়াশিংটন ডিসিতে উইমেন্স ন্যাশনাল ডেমক্রেটিক ক্লাবের আয়োজনে এই বইয়ের প্রকাশনা উৎসবে সুশীল সমাজের প্রতিনিধি, কূটনীতিক ও নারী ব্যক্তিত্বরা অংশ নেন বলে যুক্তরাষ্ট্রে বাংলাদেশ দূতাবাসের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।

শেখ হাসিনার বক্তব্য ‘বাংলাদেশকে যখন আমি দারিদ্র্যমুক্ত দেশ, ক্ষুধামুক্ত দেশ হিসেবে প্রতিষ্ঠিত করতে পারব, সম্ভবত তখনই আমি বলতে পারব যে, আমি গর্বিত’ তুলে ধরা হয়েছে বইতে।

জাতিসংঘের ‘সার্কেল অব লিডার’ বৈঠকে অংশ নিবেন শেখ হাসিনা

বাংলাদেশের স্বাধীনতা অর্জনে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের অবিস্মরণীয় নেতৃত্বের কথা এবং যুদ্ধবিধ্বস্ত দেশ গড়ে তোলার সুদূরপ্রসারী পরিকল্পনা বাস্তবায়ন করার সময় তাকে নিষ্ঠুরভাবে হত্যা করার ঘটনা তুলে ধরা হয়েছে।

১৯৯৭ সালের পার্বত্য চট্টগ্রাম শান্তি চুক্তি সম্পাদনে ভূমিকা এবং মাদার তেরিজা অ্যাওয়ার্ড ও গান্ধী অ্যাওয়ার্ড পাওয়াকে শান্তি ও গণতন্ত্র প্রতিষ্ঠায় শেখ হাসিনার অবদানের স্বীকৃতি হিসেবে তুলে ধরা হয়ে এই বইতে।


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ