রবিবার, ৩০ আগস্ট ২০২৬ ।। ১৫ ভাদ্র ১৪৩৩ ।। ১৭ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
৬ মাসে কোনো গুম বা বিচার বহির্ভূত হত্যা হয়নি: স্বরাষ্ট্রমন্ত্রী নির্যাতন, তবু অবিচল ঈমান ‘বাতিলের চ্যালেঞ্জ মোকাবিলায় যুব জমিয়তকে সঠিকভাবে টিকে থাকতে হবে’ ‘অস্বাভাবিকভাবে’ পানি বাড়ায় খুলে দেওয়া হলো কাপ্তাই বাঁধের ১৬ জলকপাট ‘‎নিজেদের ব্যর্থতার দায় অতীতের উপর চাপানোর সংস্কৃতি থেকে বের হতে হবে’ নারায়ণগঞ্জে সাংগঠনিক কার্যক্রম জোরদারে জমিয়তের মুজাকারা বৈঠক জামিয়া ইউনুছিয়ার শিক্ষকদের সঙ্গে এনসিপি নেতাদের সৌজন্য সাক্ষাৎ ইসলামী আন্দোলন ঢাকা মহানগর উত্তর কমিটিতে রয়েছেন যারা দেশের ৬ অঞ্চলে ঝড়ের আভাস সোনারগাঁওয়ের গণঐক্যই ছিল ফ্যাসিবাদের বিরুদ্ধে রক্ষাকবচ: আমিরে মজলিস

আল জাজিরা বন্ধের দাবি অগ্রহণযোগ্য : জাতিসংঘ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

কাতার ভিত্তিক আল জাজিরা টেলিভিশন বন্ধ করে দেয়ার দাবি অগ্রহণযোগ্য বলে মন্তব্য করেছে জাতিসংঘ। শুক্রবার জাতিসংঘের মানবাধিকার বিষয়ক হাই কমিশনার জায়েদ রাদ আল হোসেন বলেছেন, সৌদি আরব ও অন্য তিনটি আরব রাষ্ট্রের দাবি আল জাজিরা টেলিভিশন বন্ধ করে দিতে হবে। তাদের এ দাবি অগ্রহণযোগ্য। এটা মুক্ত মত ও সংবাদ প্রকাশের অধিকারের ওপর আক্রমণ।

জায়েদ রাদ আল হোসেনের মুখপাত্র রুপার্ট কোলভিলে এক সংক্ষিপ্ত সংবাদ সম্মেলনে বলেছেন, আল জাজিরা টেলিভিশন বন্ধ করে দেয়ার যে দাবি করা হয়েছে কাতারের কাছে তাতে জায়েদ রাদ আল হোসেন ভীষণভাবে উদ্বিগ্ন। আপনি তাদের সম্পাদকীয় অবস্থান পছন্দ করেন বা না করেন, একমত হন বা না হন, আল জাজিরার আরবি ও ইংরেজি চ্যানেলের বৈধতা আছে। বহু লক্ষ দর্শক আছেন এর।

ওদিকে কাতারের অধিকারের প্রতি সম্মান দেখিয়ে উপসাগরীয় অঞ্চলের সঙ্কটের ইতি টানার আহ্বান জানিয়েছে তুরস্ক। অন্যদিকে তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তায়েফ এরদোগানের সঙ্গে কাতার সঙ্কট নিয়ে আলোচনা করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

এ ছাড়া সমস্যা নিয়ে তুরস্কের রাজধানী আঙ্কারায় বৈঠক করেছেন কাতারের প্রতিরক্ষামন্ত্রী খালিদ বিন মোহাম্মদ আল আত্তিয়াহ ও তুরস্কের প্রতিরক্ষামন্ত্রী ফিকরি আইসিক।

 

 

এম/আর 


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ