শনিবার, ২৮ নভেম্বর ২০২৬ ।। ১২ অগ্রহায়ণ ১৪৩৩ ।। ১৮ জমাদিউস সানি ১৪৪৮

শিরোনাম :
আলেমদের জঙ্গি আখ্যা দেওয়া অপশক্তি পালিয়েছে: ধর্ম প্রতিমন্ত্রী শাপলা চত্বর হত্যাকাণ্ডের বিচার নিশ্চিত করা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী নূরানী বোর্ডের সমাপনী পরীক্ষা কাল, অংশ নিচ্ছে ৬৫ হাজার শিক্ষার্থী পটিয়া মাদরাসার ৮৭তম আন্তর্জাতিক মহাসম্মেলন সম্পন্ন চরমোনাই মাহফিলে পীর সাহেবের হাতে ছাত্র আন্দোলনের বার্ষিক প্রকাশনা এআইয়ের তৈরি ভুয়া তথ্য ছড়ানো সম্পর্কে সতর্ক করলেন বায়তুল মোকাররমের খতিব বাংলাদেশ আক্রান্ত হলে হিন্দুস্তানের নিরাপত্তাও থাকবে না: মাওলানা আজিজুল ইসলাম ইসলামাবাদী  রিমান্ড শেষে কারাগারে মুফতি রুহুল আমিন হেফাজতের আপত্তিতে বন্ধ হলো তাহেরীর মাহফিল রাষ্ট্রের আগে ব্যক্তিজীবনে ইসলাম প্রতিষ্ঠা করতে হবে: শায়খে চরমোনাই

ছাত্র জমিয়েতের সেক্রেটারি মুফতি ওমর ফারুকের ইন্তেকাল

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আবিদ আনজুম: ছাত্র জমিয়ত বাংলাদেশের সেক্রেটারি জেনারেল মুফতি ওমর ফারুক ইন্তেকাল করেছেন। ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন৷

রোববার (২ জুলাই) দুপুর ২টা ৩ মিনিটে রাজধানীর কাকরাইলের ইসলামী ব্যাংক হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেন মুফতি ওমর ফারুক। তিনি কিডনি রোগে আক্রান্ত হয়ে গত শুক্রবার হাসপাতালে ভর্তি  হয়েছিলেন।

ছাত্র জমিয়তের কেন্দ্রীয় সভাপতি মুফতি নাসির উদ্দীন খান আওয়ার ইসলামকে বলেন, মুফতি ওমর ফারুক বেশ কিছুদিন ধরে কিডনি রোগে আক্রান্ত ছিলেন। উন্নত চিকিৎসার জন্য গত শুক্রবার তাকে ইসলামী ব্যাংক হাসপাতালে ভর্তি করা হয়। পরীক্ষার পর উভয় কিডনিতে সমস্যা ধরা পড়ে। এ অবস্থায় দেড় দিন অতিক্রম করার পর তিনি ইন্তেকাল করলেন।

মুফতি ওমর ফারুকের গ্রামের বাড়ি নারায়ণগঞ্জ জেলার আড়াইহাজার থানার তিলচণ্ডিতে। ২০০৮ সালে তিনি জামিয়া মাদানিয়া বারিধারা থেকে দাওরায়ে হাদিস শেষ করেন। শরহে বেকায়া (একাদশ) জামাত থেকেই তিনি ছাত্র জমিয়ত বাংলাদেশের সঙ্গে যুক্ত। পরপর গত তিন টার্ম তিনি সংগঠনটির সেক্রেটারি জেনারেল হিসেবে দায়িত্ব পালন করেছেন।

শিক্ষা জীবন শেষে মুফতি ওমর ফারুক গ্রামের বাড়িতে জামাতে খামেস পর্যন্ত একটি কওমি মাদরাসা প্রতিষ্ঠা করেন। এছাড়া একটি মসজিদের খতীবের দায়িত্বও পালন করেছেন তিনি।

মুফতি ওমর ফারুক স্ত্রী ও এক মেয়ে রেখে গেছেন। তার মৃত্যুতে পরিবার ও সহকর্মীদের মধ্যে শোকের ছায়া নেমে এসেছে।

আজ রাতেই মুফতি ওমর ফারুককে গ্রামের বাড়িতে জানাজা শেষে পারিবারিক কবরস্থানে দাফন করা হতে পারে বলে আওয়ার ইসলামকে জানান মুফতি নাসির উদ্দীন খান।