রবিবার, ৩০ আগস্ট ২০২৬ ।। ১৫ ভাদ্র ১৪৩৩ ।। ১৭ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
৬ মাসে কোনো গুম বা বিচার বহির্ভূত হত্যা হয়নি: স্বরাষ্ট্রমন্ত্রী নির্যাতন, তবু অবিচল ঈমান ‘বাতিলের চ্যালেঞ্জ মোকাবিলায় যুব জমিয়তকে সঠিকভাবে টিকে থাকতে হবে’ ‘অস্বাভাবিকভাবে’ পানি বাড়ায় খুলে দেওয়া হলো কাপ্তাই বাঁধের ১৬ জলকপাট ‘‎নিজেদের ব্যর্থতার দায় অতীতের উপর চাপানোর সংস্কৃতি থেকে বের হতে হবে’ নারায়ণগঞ্জে সাংগঠনিক কার্যক্রম জোরদারে জমিয়তের মুজাকারা বৈঠক জামিয়া ইউনুছিয়ার শিক্ষকদের সঙ্গে এনসিপি নেতাদের সৌজন্য সাক্ষাৎ ইসলামী আন্দোলন ঢাকা মহানগর উত্তর কমিটিতে রয়েছেন যারা দেশের ৬ অঞ্চলে ঝড়ের আভাস সোনারগাঁওয়ের গণঐক্যই ছিল ফ্যাসিবাদের বিরুদ্ধে রক্ষাকবচ: আমিরে মজলিস

বিচারকদের শৃঙ্খলাবিধি প্রণয়নে আবারো দুই সপ্তাহ সময় পেল রাষ্ট্রপক্ষ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: নিম্ন আদালতের বিচারকদের শৃঙ্খলাসংক্রান্ত বিধিমালা প্রকাশে সরকারকে শেষবারের মতো দুই সপ্তাহ সময় বেঁধে দিয়েছে আপিল বিভাগ। রোববার সকালে প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহার নেতৃত্বাধীন সাত বিচারপতির আপিল বেঞ্চ এই আদেশ দেন।

রাষ্ট্রপক্ষের সময় আবেদনের পরিপ্রেক্ষিতে দুই সপ্তাহ সময় দিয়ে এটর্নি জেনারেলকে উদ্দেশে করে প্রধান বিচারপতি বলেন, এটাই শেষ সুযোগ এরপর আর সময় দেয়া হবে না।

নিম্ন আদালতের বিচারকদের চাকরি শৃঙ্খলাসংক্রান্ত বিধির গেজেট প্রকাশের জন্য নির্ধারিত দিন ছিল আজ। কিন্তু অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম গেজেট প্রকাশে আপিল বিভাগে আবারও সময় আবেদন করেন।

প্রসঙ্গত, এর আগেও এ সংক্রান্ত গেজেট প্রকাশে কয়েক দফা সময় নিয়েছিল সরকার। নিম্ন আদালতের বিচারকদের চাকরির শৃঙ্খলাসংক্রান্ত বিধিমালা প্রণয়ন না করায় এর আগে আইন মন্ত্রণালয়ের দুই সচিবকেও তলব করেছিলেন আপিল বিভাগ।

এসএস/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ