সোমবার, ১২ অক্টোবর ২০২৬ ।। ২৭ আশ্বিন ১৪৩৩ ।। ১ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
দিন শেষ হয়ে এলে  এইচএসসির ফল প্রকাশের সম্ভাব্য সময় ২৫–২৯ অক্টোবর টঙ্গীতে ২৪ ঘণ্টায় পানিতে ডুবে সহোদরসহ ৪ শিশুর মৃত্যু   সৌদি আরবে বাংলাদেশিদের সতর্ক থাকার আহ্বান দূতাবাসের মক্কা-মদিনায় হুমকি এলে বসে থাকবে না বাংলাদেশ: শামা ওবায়েদ রিয়াদে হামলার নিন্দা, ওমরাহযাত্রীদের নিরাপত্তা নিশ্চিতের আহ্বান আমিরে মজলিসের উচ্চস্বরে আজানের অভিযোগে ভারতে মুয়াজ্জিন গ্রেপ্তার, মাইক জব্দ উগ্রবাদ মোকাবিলায় শুধু নিন্দা নয়, সচেতন মন গঠন জরুরি: মিসরের গ্র্যান্ড মুফতি পাগলা মসজিদের দানবাক্সে মিলল ১ হাজার ৪৪ ভরি স্বর্ণ, ১ হাজার ৮৮ ভরি রুপা মদিনায় ইফতার সরবরাহে ক্যাটারিং প্রতিষ্ঠানের আবেদন আহ্বান

বাদশাহ সালমানের প্রশংসায় আল্লাহর সঙ্গে তুলনা; বরখাস্ত লেখক

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

সৌদি আরবের বাদশাহ সালমানকে প্রশংসা করাতে গিয়ে একেবারে আল্লাহর সঙ্গেই মিলিয়ে ফেললেন। এর ফলে দেশটির একজন লেখককে বরখাস্ত করা হয়েছে। খবর বিবিসির

রামাদান আল-আনজি নামের ওই লেখকের কলামে যেসব শব্দ বা বৈশিষ্ট্য ব্যবহার করে বাদশাহকে প্রশংসা করেছেন লেখক, সাধারণত সেসব বৈশিষ্ট্য বা শব্দাবলী সৃষ্টিকর্তার প্রশংসায় ব্যবহার করা হয়।

ইসলামে আল্লাহর সঙ্গে কোনো মানুষের তুলনা জায়েজ নেই। সে দৃষ্টিকোণ থেকেই ওই লেখককে বরখাস্ত করা হয়।

রামাদান আর আনজি তার লেখায় বাদশাহ সালমানকে 'হালিম' বা ধৈর্যশীল এবং 'শাদেদ আল-ইকাব' বলে বর্ণনা করেন। আর এ দুটি শব্দই আল্লাহর প্রশংসায় ব্যবহৃত হয়।

বাদশাহ সালমান ওই লেখকের এমন প্রশংসায় বিস্মিত হয় এবং এমন অযাচিত তুলনা মেনে নিতে পারেননি। সঙ্গে সঙ্গে  আনজিকে বরখাস্ত করার নির্দেশ দেন।

সৌদি সংবাদমাধ্যমে বলা হচ্ছে, ওই পত্রিকার বিরুদ্ধে পদক্ষেপ নেয়ারও নির্দেশ দিয়েছে সরকার।

কাতার-সৌদি বিরোধ আমেরিকা-ইসরাইলের নীলনকশা


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ