বুধবার, ১৫ জুলাই ২০২৬ ।। ৩০ আষাঢ় ১৪৩৩ ।। ১ সফর ১৪৪৮

শিরোনাম :
হজ ব্যবস্থাপনা ও হজ প্যাকেজ নিয়ে কিছু কথা ভুল সংশোধনের সুযোগ পাচ্ছেন নতুন ভোটাররা ব্যক্তিগত মন্তব্যের জন্য সংসদে দুঃখ প্রকাশ করলেন শিক্ষামন্ত্রী গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে মৃত্যু ১, হাসপাতালে ৩২৯ মহানগর দক্ষিণের কাউন্সিল সফল করতে রামপুরা নেতাদের সঙ্গে জমিয়তের মতবিনিময় ‎হানাফি উসুল অমূল্য রত্ন ও ফকিহ সাহাবায়ে কেরামের উত্তরাধিকার কওমি মাদরাসায় কারিগরি প্রশিক্ষণ সম্প্রসারণ বিষয়ে যা বললেন শিক্ষামন্ত্রী এইচএসসির পদার্থবিজ্ঞান প্রশ্নে ত্রুটি: চার শিক্ষককে শোকজ বন্যা দুর্গতদের মাঝে ইসলামী আন্দোলনের ত্রাণ কার্যক্রম অব্যাহত বিকেএম কেন্দুয়া উপজেলা শাখার ৪১ সদস্যের নতুন কমিটি গঠন

আদালতে মুক্ত ফরহাদ মজহার

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম :  কবি ও কলামিস্ট ফরহাদ মজহার মুক্তি পেয়েছেন। অপহরণের পর আইন শৃংখলা রক্ষাকারী বাহিনী  তাকে যশোরের অভয় নগর থেকে উদ্ধার করে।

মঙ্গলবার বিকাল ৫টা ৪০ মিনিটে ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মোহাম্মদ আহসান হাবিব ফরহাদ মজহারকে নিজ জিম্মায় মুক্তি দেন।

এর আগে নিজেকে অপহরণের বিষয়ে একই আদালতে ১৬৪ ধারায় জবানবন্দি দেন কবি ফরহাদ মজহার।

জবানবন্দি শেষে নিজ জিম্মায় যাওয়ার জন্য কবির করা আবেদনের ওপর শুনানি অনুষ্ঠিত হয়।

তার পক্ষে এই আবেদনের ওপর শুনানি করেন তার আইনজীবী সানাউল্লাহ মিয়া, জয়নাল আবেদিন মেজবাহ ও জিয়াউদ্দিন জিয়া।

উল্লেখ্য, সোমবার ভোর ৫টার পর রাজধানীর শ্যামলীর নিজ বাসা থেকে বের হবার পর নিখোঁজ হন ফরহাদ মজহার।

যেভাবে উদ্ধার হলেন ফরহাদ মজহার

‘ফরহাদ মজহার ঢাকায়; অপহরণ নয় পরিকল্পিত ভ্রমণ’

এর ১৯ ঘণ্টা পর রাত ১১টার দিকে যশোরেরে নওয়াপাড়া বেঙ্গল টেক্সটাইল মিলের সামনে ঢাকাগামী হানিফ পরিবহনের একটি বাস থেকে তাকে উদ্ধার করে র্যাব। বাসটি খুলনা থেকে ছেড়ে আসে।

পরে তাকে স্থানীয় অভয়নগর থানায় নিয়ে যাওয়া হয়। সেখান থেকে রাতেই কড়া প্রহরায় তাকে পার্শ্ববর্তী ফুলতলা থানায় নিয়ে যাওয়া হয়।

পরে মঙ্গলবার সকাল ৯টায় যশোর থেকে ফরহাদ মজহারকে প্রথমে ঢাকার আদাবর থানায় নেয়া হয়। পরে সেখান থেকে তাকে মিন্টো রোডের ডিবি কার্যালয়ে নেয়া হয়।

সেখানে ডিবি কর্মকর্তাদের কাছে নিজের নিখোঁজ হয়ে যাওয়ার ঘটনা বিবরণ জানান ফরহাদ মজহার।

পরে দুপুরে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপির) মিডিয়া সেন্টারে অনুষ্ঠিত এক সংবাদ সম্মেলনে ডিবির যুগ্ম কমিশনার আবদুল বাতেন ফরহাদ মজহারের বরাতে তাকে অপহরণের কথা জানান।

 

এছাড়া ঘটনার বিষয়ে আদালতে ১৬৪ ধারায় ফরহাদ মজহারের দেয়া জবানবন্দির ভিত্তিতে পরবর্তী সময়ে আইনি ব্যবস্থা নেয়া হবে বলে জানান এই কর্মকর্তা।


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ