সোমবার, ১২ অক্টোবর ২০২৬ ।। ২৭ আশ্বিন ১৪৩৩ ।। ১ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
দিন শেষ হয়ে এলে  এইচএসসির ফল প্রকাশের সম্ভাব্য সময় ২৫–২৯ অক্টোবর টঙ্গীতে ২৪ ঘণ্টায় পানিতে ডুবে সহোদরসহ ৪ শিশুর মৃত্যু   সৌদি আরবে বাংলাদেশিদের সতর্ক থাকার আহ্বান দূতাবাসের মক্কা-মদিনায় হুমকি এলে বসে থাকবে না বাংলাদেশ: শামা ওবায়েদ রিয়াদে হামলার নিন্দা, ওমরাহযাত্রীদের নিরাপত্তা নিশ্চিতের আহ্বান আমিরে মজলিসের উচ্চস্বরে আজানের অভিযোগে ভারতে মুয়াজ্জিন গ্রেপ্তার, মাইক জব্দ উগ্রবাদ মোকাবিলায় শুধু নিন্দা নয়, সচেতন মন গঠন জরুরি: মিসরের গ্র্যান্ড মুফতি পাগলা মসজিদের দানবাক্সে মিলল ১ হাজার ৪৪ ভরি স্বর্ণ, ১ হাজার ৮৮ ভরি রুপা মদিনায় ইফতার সরবরাহে ক্যাটারিং প্রতিষ্ঠানের আবেদন আহ্বান

দেওবন্দে দাওরায়ে হাদিসের ভর্তি পরীক্ষা শুরু ৮ জুলাই

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

নেছারুদ্দীন বিন মিজান
দারুল উলুম দেওবন্দ থেকে

উপমহাদেশের প্রখ্যাত ইসলামি বিদ্যাপিঠ উম্মুল মাদারিস দারুল উলুম দেওবন্দের দাওরায়ে হাদিসের ভর্তি পরীক্ষা শুরু হচ্ছে আগামী ৮ জুলাই শনিবার৷ প্রতিদিন সকাল সাড়ে সাতটা থেকে শুরু হয়ে সাড়ে এগারোটা পর্যন্ত মোট চারঘণ্টা পরীক্ষা চলবে।

জানা যায়, নিচের জামাতগুলোর পরীক্ষা শুরু হয়েছে গত তিন দিন আগেই৷ তবে দাওরায়ে হাদিসে পরীক্ষার্থী সংখা বেশি হওয়ায় অন্যান্য সব বিভাগের পরীক্ষা শেষে আলাদাভাবে নেয়া হবে এই জামাতের পরীক্ষা!

শিক্ষার্থীদের বসার সুবিধার্থে পুরো হলকে ১২ ইউনিটে বিভক্ত করা হয়েছে। প্রত্যেক ইউনিটে প্রায় ৩০০ পরীক্ষার্থী এবং ১২ ইউনিটে একসঙ্গে প্রায় ৪ হাজার ছাত্র পরীক্ষায় অংশগ্রহণ করতে পারবেন৷

ভারত ছাড়াও বাংলাদেশ, পাকিস্তান, নেপাল, ভূটান, মায়ানমার ও আফগানিস্তানসহ বেশ কয়েকটি দেশ থেকে প্রতিবছর বিপুল সংখক শিক্ষার্থী দেওবন্দে আসে উচ্চ শিক্ষার জন্য৷ সেই ধারাবাহিকতায় এ বছরও নতুন ছাত্রদের আগমন চোখে পড়ার মতো।

এ বছর দাওরায়ে হাদিসে প্রায় ৪ হাজার এবং অন্যান্য জামাতসহ প্রায় ১২ হাজার পরীক্ষার্থী ভর্তি পরীক্ষায় অংশগ্রহণ করবেন৷

উল্লেখ্য, দারুল উলুমের মজলিসে শুরার সিদ্ধান্ত অনুযায়ী আগামী ১২ জুলাই বুধবার পরীক্ষা শেষ হওয়ার দশ দিনের মধ্যে ফলাফল ঘোষণা করা হবে৷ এরপর শুরু হবে ভর্তি।

তারানায়ে দারুল উলুম দেওবন্দ : কিছু স্বপ্ন কিছু স্মৃতি (অডিও)


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ