বৃহস্পতিবার, ১১ জুন ২০২৬ ।। ২৮ জ্যৈষ্ঠ ১৪৩৩ ।। ২৫ জিলহজ ১৪৪৭

শিরোনাম :
হিল্লার নামে ‘পাতানো বিয়ে’ কবিরা গুনাহ: মাওলানা আজহারী বৃহৎ রামমূর্তি নির্মাণ নিয়ে উদ্বেগ, দ্রুত অপসারণ চান পীর সাহেব মধুপুর আদ্-দ্বীন হাসপাতালের লাইসেন্স বাতিলের সিদ্ধান্ত প্রত্যাহার চায় ইসলামী আন্দোলন প্রাথমিক শিক্ষায় নাচ-গান ও নাটক অন্তর্ভুক্তির প্রতিবাদে মহিলা মজলিসের সমাবেশ ছয় নবজাতকের মৃত্যুর ঘটনায় আদ্-দ্বীন হাসপাতালের লাইসেন্স বাতিল সেন্টার ফর জাকাত ম্যানেজমেন্টে দানে মিলবে কর ছাড় ভারতের পুশইন অপচেষ্টা আন্তর্জাতিক আইনের পরিপন্থি: খেলাফত মজলিস বাজেটে ইমাম-মুয়াজ্জিনদের জন্য ‘সুখবর’ বিশ্বকাপ উন্মাদনা: আবেগের উল্লাসে আদর্শের বিসর্জন প্রস্তাবিত বাজেট: দাম কমবে ৬০ পণ্যের

পশ্চিমা সভ্যতার ভবিষ্যত ঝুঁকির মুখে

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প পোল্যান্ডের রাজধানী ওয়ারসতে এক ভাষণ দেবার প্রস্তুতি নিচ্ছেন যেখানে তিনি পশ্চিমা সভ্যতার ভবিষ্যত নিয়ে বক্তব্য দেবেন।

মার্কিন প্রেসিডেন্টের ভাষ্য অনুযায়ী, পশ্চিমা সভ্যতার ভবিষ্যত ঝুঁকির মুখে রয়েছে।

ট্রাম্পের উদাহরণে পোল্যান্ড এমন একটি দেশ যে কিনা নিজ সভ্যতা ও সংস্কৃতিকে টিকিয়ে রাখার জন্য প্রস্তুত, তবুও 'সন্ত্রাসবাদ ও চরমপন্থা' হুমকি নিয়ে হুঁশিয়ারি বার্তাও দিবেন তিনি।

জি-২০ সম্মেলন উপলক্ষে জার্মানি যাবার আগে বর্তমানে পোল্যান্ড সফরে রয়েছেন প্রেসিডেন্ট ট্রাম্প।

জার্মানিতে শীর্ষ বৈঠকের আগে কেন তিনি পোল্যান্ড সফরে গিয়েছেন সে বিষয়েও প্রশ্ন উঠেছে।

১৯৪৪ সালে নাৎসি দখলদারদের বিরুদ্ধে ওয়ারস বিদ্রোহে প্রায় ২ লাখ পোলিশ নাগরিককে জীবন দিতে হয়েছিল। তাদের স্মরণে নির্মিত স্মৃতিসৌধের সামনে আজই বক্তব্য রাখবেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

তাঁর বক্তব্যে ইউরোপ ও আমেরিকার সম্পর্কের বিষয়ও উঠে আসবে।

আগামীকাল শুক্রবার জার্মানির হ্যামবুর্গে জি-২০ সম্মেলনে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে ডোনাল্ড ট্রাম্পের প্রথম সাক্ষাত হতে যাচ্ছে।

-বিবিসি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ