রবিবার, ৩০ আগস্ট ২০২৬ ।। ১৫ ভাদ্র ১৪৩৩ ।। ১৭ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
৬ মাসে কোনো গুম বা বিচার বহির্ভূত হত্যা হয়নি: স্বরাষ্ট্রমন্ত্রী নির্যাতন, তবু অবিচল ঈমান ‘বাতিলের চ্যালেঞ্জ মোকাবিলায় যুব জমিয়তকে সঠিকভাবে টিকে থাকতে হবে’ ‘অস্বাভাবিকভাবে’ পানি বাড়ায় খুলে দেওয়া হলো কাপ্তাই বাঁধের ১৬ জলকপাট ‘‎নিজেদের ব্যর্থতার দায় অতীতের উপর চাপানোর সংস্কৃতি থেকে বের হতে হবে’ নারায়ণগঞ্জে সাংগঠনিক কার্যক্রম জোরদারে জমিয়তের মুজাকারা বৈঠক জামিয়া ইউনুছিয়ার শিক্ষকদের সঙ্গে এনসিপি নেতাদের সৌজন্য সাক্ষাৎ ইসলামী আন্দোলন ঢাকা মহানগর উত্তর কমিটিতে রয়েছেন যারা দেশের ৬ অঞ্চলে ঝড়ের আভাস সোনারগাঁওয়ের গণঐক্যই ছিল ফ্যাসিবাদের বিরুদ্ধে রক্ষাকবচ: আমিরে মজলিস

আইভরিকোস্টে ইসলামী সম্মেলনে যোগ দিচ্ছেন মাওলানা মাসঊদ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম : বাংলাদেশ জমিয়তুল উলামার চেয়ারম্যান ও ঐতিহাসিক শোলাকিয়ার গ্র্যান্ড ইমাম শাইখুল হাদিস মাওলানা  ফরীদ উদ্দীন মাসঊদ আইভরি কোস্টের আবিদজানে এক সম্মেলনে যোগ দিচ্ছেন তিনি।

০৮ জুলাই ২০১৭ শনিবার দিবাগত রাতে অ্যামির‌্যাটস ফ্লাইটে তিনি আইভরি কোস্টে যাবেন। আইভরিকোস্টের আবিদজানে আন্তর্জাতিক ইসলামী সংস্থা ‘অর্গানাইজেশন অব ইসলামিক কোঅপারেশান’ (ওআইসি) আয়োজিত পররাষ্ট্রমন্ত্রীদের এক সম্মেলনে তিনি অংশগ্রহণ করবেন। মাওলানা মাসঊদের সফরসঙ্গী হিসেবে রয়েছেন বাংলাদেশ জমিয়তুল উলামার আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ব্যারিস্টার মাওলানা জুনুদ উদ্দীন মাকতুম।

প্রসঙ্গত, বাংলাদেশের সঙ্গে আইভরিকোস্টের বন্ধুত্বপূর্ণ এক সম্পর্ক বিরাজ করছে। প্রথমে বাংলাদেশের প্রাক্তন ও মরহুম পররাষ্ট্র সচিব মোহাম্মদ মিজারুল কায়েস ২০১০ সালে আবিদজানে আনুষ্ঠানিক সফর করেন। আইভরি কোস্টে শান্তিরক্ষা মিশনে বাংলাদেশের অবদান রয়েছে অনেক। ২০০৪ সাল থেকে আইভরি কোস্টে শান্তিরক্ষা মিশনে কাজ করে চলেছে এবং এ মিশনে এখন পর্যন্ত সর্বোচ্চ অবদান রেখেছে বাংলাদেশ।বাংলাদেশি শান্তিরক্ষা বাহিনী নিরাপত্তা এবং স্বাস্থ্যখাতে সহায়তা দিয়ে আসছে। ২০০৮ সালে এবং ২০১৩ সালে এই শান্তিরক্ষা বাহিনী জাতিসংঘ মেডেল লাভ করে।

-এজেড


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ