বুধবার, ২৭ মে ২০২৬ ।। ১৩ জ্যৈষ্ঠ ১৪৩৩ ।। ১০ জিলহজ ১৪৪৭

শিরোনাম :
ঈদের দিনে পরীক্ষা: দিল্লি বিশ্ববিদ্যালয়ের সিদ্ধান্তের বিরুদ্ধে হাইকোর্টে রিট সৌদির সঙ্গে মিল রেখে ঈদ জামাত, মুসল্লির সংখ্যা ৫! থেমে নেই ইসরায়েলি বিমান হামলা: নিহত আরও দুই ফিলিস্তিনি শরীয়তের আলোকে ঈদুল আজহার দিনের করণীয় ও বর্জনীয় ঈদ স্পেশাল গরুর গোশত রান্না করুন সহজেই পবিত্র ঈদুল আজহা উপলক্ষে দেশবাসীকে প্রধানমন্ত্রীর শুভেচ্ছা বার্তা ঢাকা-টাঙ্গাইল-যমুনা সেতু মহাসড়কে ৪৫ কিলোমিটার যানজট ইসরায়েলের সঙ্গে সম্পর্ক: ট্রাম্পের আহ্বান নাকচ করল সৌদি ও পাকিস্তান দুপুরের মধ্যে ৭ অঞ্চলে ৮০ কিমি বেগে ঝড়ের পূর্বাভাস ‘সাধারণ আলেম সমাজ’-এর ৭১ সদস্যের কমিটিতে যারা স্থান পেলেন

আইএসমুক্ত মসুল; বিজয় উদযাপনে হাজির প্রধানমন্ত্রী

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আইএসের দখলে থাকা ইরাকের গুরুত্বপূর্ণ শহর মসুলকে আজ মুক্ত করেছে ইরাকি বাহিনী। দেশটির প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে এক বিবৃতিতে মসুলকে মুক্ত ঘোষণাও করা হয়। খবর বিবিসি

জানা যায়, ইসলামিক স্টেটের বিরুদ্ধে ইরাকি সেনার বিজয়ে তাদের অভিনন্দন জানাতে প্রধানমন্ত্রী হায়দার আল আবাদি সেখানে গিয়ে পৌঁছেছেন।

মার্কিন নেতৃত্বাধীন বিমান হামলার সাহায্য নিয়ে ইরাকি সেনা গত বছরের ১৭ অক্টোবর থেকেই মসুলের নিয়ন্ত্রণ ফিরে পাওয়ার জন্য লড়াই চালাচ্ছিল।

২০১৪র জুন মাসে আইএস ওই শহরটি দখল করে নেয় এবং ইরাক ও সিরিয়া জুড়ে এক 'খিলাফত' কায়েমের ঘোষণা দেয়।

মসুলের ওল্ড সিটির কাছে একটি ছোট্ট এলাকায় ইসলামিক স্টেটের জিহাদিরা মাটি আঁকড়ে পড়ে ছিল- সেই ক্ষুদ্র পকেটগুলো দখল করতেই ইরাকি সেনারা গত কয়েকদিন ধরে লড়াই চালাচ্ছিল।

সরকারি মিডিয়া জানাচ্ছে, ইরাকি সেনার অভিযানের মুখে ৩০ জন জঙ্গী টাইগ্রিস নদীতে ঝাঁপ দিয়ে পালাতে গিয়ে মারা পড়েছে।

ইরাক সরকার গত জানুয়ারিতেই ঘোষণা করেছিল মসুলের পূর্বপ্রান্ত পুরোপুরি মুক্ত হয়ে গেছে। কিন্তু শহরের পশ্চিমাঞ্চল, যেখানে সরু ও আঁকাবাঁকা বহু রাস্তা আছে, সেটাই সেনাদের জন্য কঠিন চ্যালেঞ্জ হয়ে দেখা দিয়েছিল।

ত্রাণ সংস্থাগুলো বলছে ২০১৪ সাল থেকে এযাবত মসুল থেকে প্রায় নয় লক্ষ মানুষ পালিয়েছেন। যুদ্ধের আগে শহরটির যে জনসংখ্যা ছিল, এটি তার প্রায় অর্ধেক।

তবে মসুলের পতন মানেই ইরাকে ইসলামিক স্টেট শেষ হয়ে গেল তা নয়। কারণ এখনও দেশের অনেক এলাকা তাদের কব্জায় আছে, সরকার-নিয়ন্ত্রিত এলাকাতেও তারা বোমা হামলা চালানোর ক্ষমতা রাখে।

ধর্মে এত বিবাদ কেনো? আত্ম কলহের নয়া ক্রুসেড (২)


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ