শনিবার, ২৯ আগস্ট ২০২৬ ।। ১৪ ভাদ্র ১৪৩৩ ।। ১৬ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
বিদ্যুৎমন্ত্রীর নামে ভুয়া ফটোকার্ড ছড়িয়ে অপপ্রচার নেপালে হড়পা বানে ভেসে যায় ব্যাংকের লকার, প্রায় কোটি টাকা লুটপাট বাবুনগর মাদরাসায় ধর্ম প্রতিমন্ত্রী, দোয়া নিলেন হেফাজত আমিরের ‘প্রতিশ্রুতি বাস্তবায়নের লক্ষণ নেই, পরিস্থিতি আরও নাজুক হয়েছে’ হাম উপসর্গে আরও ৩ মৃত্যু, নিহতের সংখ্যা বেড়ে ৯৬৩ হাসনাতের দুঃখ প্রকাশে কওমি ছাত্র ঐক্য পরিষদের কর্মসূচি প্রত্যাহার ভারত চলবে ভারতের মতো বাংলাদেশ বাংলাদেশের মতো: আইনমন্ত্রী জুলাই জাদুঘর পরিদর্শনে ইসলামী আন্দোলন টিম, ইতিহাস বিকৃতির অভিযোগ সংসদে দেওয়া বক্তব্যের জন্য হাসনাত আব্দুল্লাহর দুঃখ প্রকাশ চেয়ারম্যান-মেম্বারদের সব সিন্ডিকেট গুঁড়িয়ে দেওয়া হবে: এমপি হানজালা

রাজধানীতে আবারো পুলিশ দম্পতি খুন

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: মেয়ের হাতে আলোচিত পুলিশ দম্পতি খুনের পর রাজধানীতে আবারো এক পুলিশ দম্পতি খুনের ঘটনা ঘটল।

গতকাল সন্ধায় রাজধানীর মিরপুরের রূপনগরের আবাসিক এলাকার এক বাসা থেকে এসআই  সাত্তার ও তার স্ত্রীর গুলিবিদ্ধ লাশ উদ্ধার করা করা হয়েছে। তবে পুলিশের ধারণা, তারা দু’জনই আত্মহত্যা করেছেন।

নিহত এসআই আব্দুস সাত্তার (৩২) বাড্ডা থানায় নিয়োজিত ছিলেন।

রূপনগর থানার ওসি শহিদ আলম জানান, শনিবার সন্ধ্যায় মিরপুরের রূপনগরের ২২ নম্বর সড়কের ৩২ নম্বর বাড়ির ছয়তলার একটি ফ্ল্যাট থেকে গুলিবিদ্ধ অবস্থায় তাদের উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয় বলে।

হাসপাতালে নেওয়ার পর জরুরি বিভাগে দায়িত্বরত চিকিৎসক হাবিবুল হাসান রাত ৮টা ৪০ মিনিটে দুজনকে মৃত ঘোষণা করেন।

পুলিশ জানায়, সাত্তারের সঙ্গে নিহত শম্পা (২৮) তার দ্বিতীয় স্ত্রী। বছরখানেক আগে প্রথম স্ত্রীর খালাত বোন শম্পাকে বিয়ে করেন।।এসআই সাত্তারের প্রথম স্ত্রীর ঘরে ১০ ও ৬ বছরের দুটি ছেলে রয়েছে।

ওসি শহীদ বলেন, ধারণা করা হচ্ছে এসআই সাত্তার নিজের সরকারি অস্ত্র দিয়ে স্ত্রীকে গুলি করে আত্মহত্যা করেছেন। পারিবারিক হতাশা থেকে এটা ঘটতে পারে বলে তিনি ধারণা করছেন।

এর আগে ১৩ সালের আগস্টে পুলিশের বিশেষ শাখার পরিদর্শক মাহফুজুর রহমান ও তাঁর স্ত্রী স্বপ্না রহমান তার নিজ মেয়ে ঐশীর হাতে খুন হন। সে সময় ঘটনাটি সারাদেশে ব্যাপক আলাচনা সমালোচনার জন্ম দেয়।

এসএস/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ