বৃহস্পতিবার, ১১ জুন ২০২৬ ।। ২৮ জ্যৈষ্ঠ ১৪৩৩ ।। ২৫ জিলহজ ১৪৪৭

শিরোনাম :
ইরানে ফের হামলা যুক্তরাষ্ট্রের, বিভিন্ন এলাকায় বিস্ফোরণ জাতির আকাঙ্ক্ষা-প্রত্যাশা পূরণে এবারের বাজেট: অর্থমন্ত্রী ওমান উপকূলে ভারতীয় জাহাজে যুক্তরাষ্ট্রের হামলা, নিখোঁজ ৩ দুপুরের মধ্যে ৭ জেলায় ৬০ কিমি বেগে ঝড়ের শঙ্কা তুচ্ছ ঘটনায় রণক্ষেত্র ভৈরব, ওসিসহ আহত অর্ধশতাধিক বানিয়াচংয়ে ইসলামী সংগ্রাম পরিষদের ৫১ সদস্যের কমিটি গঠন জৈন্তাপুর উপজেলা জমিয়তের সভাপতির ইন্তেকাল, কেন্দ্রীয় কমিটির শোক ‘আদর্শবান ও প্রশিক্ষিত কর্মীরাই একটি সংগঠনের প্রকৃত শক্তি’ শুক্রবার মসজিদে হারাম ও মসজিদে নববীতে খুতবা দেবেন যে দুই শায়খ বাংলাদেশের হজ ব্যবস্থাপনায় সৌদি হজমন্ত্রীর ভূয়সী প্রশংসা

হজ যাত্রীদের স্বাস্থ্য পরীক্ষা ১২ জুলাই থেকে শুরু

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম : চলতি বছর হজ গমনেচ্ছুদের স্বাস্থ্যসনদ (হেলথ সার্টিফিকেট) প্রদানের লক্ষ্যে স্বাস্থ্য পরীক্ষার কার্যক্রম আগামী ১২ জুলাই (বুধবার) থেকে শুরু হচ্ছে।

রাজধানীসহ সারাদেশের সরকারি হাসপাতাল ও জেলা সিভিল সার্জন কার্যালয়ে তাদের স্বাস্থ্য পরীক্ষার পাশাপাশি দুই ধরনের (মেনিনজাইটিস ও ইনফ্লুয়েঞ্জা) টিকা দেয়া হবে।

এ ছাড়া ১৬ জুলাই থেকে রাজধানীর আশকোনার হাজি ক্যাম্পে কেন্দ্রীয়ভাবে শুরু হবে এ কার্যক্রম।

ধর্ম মন্ত্রণালয়ের কর্মকর্তারা জানান, প্রত্যেক হজযাত্রীকে মেনিনজাইটিস ও ইনফ্লুয়েঞ্জা রোগের টিকা দেয়া হবে। একইসঙ্গে স্বাস্থ্য পরীক্ষা করে একটি হেলথ সার্টিফিকেট দেয়া হবে। সরকারি ও বেসরকারি ব্যবস্থাপনায় চূড়ান্তভাবে নিবন্ধিত এক লাখ ২৭ হাজার ৭৯৮ জন হজযাত্রীকেই স্বাস্থ্য সনদ ও টিকা নিতে হবে। স্বাস্থ্য সনদটি বিমানবন্দরে প্রদর্শনের জন্য যাত্রীদের সংরক্ষণ করতে হবে।

২৪ জুলাই থেকে শুরু হচ্ছে নতুন বছরের হজ ফ্লাইট

চলতি বছরে হজ ফ্লাইট শুরু হবে ২৪ জুলাই।

স্বাস্থ্য মন্ত্রণালয় সংশ্লিষ্টরা জানান, ঢাকার হজযাত্রীরা আশকোনা হাজি ক্যাম্প ও সরকারি মেডিকেল কলেজগুলো ছাড়াও কুর্মিটোলা জেনারেল হাসপাতাল, সরকারি কর্মচারী হাসপাতাল, ফুলবাড়িয়া ও বাংলাদেশ সচিবালয় স্বাস্থ্যকেন্দ্রে টিকা গ্রহণ ও স্বাস্থ্য পরীক্ষা করতে পারবেন।

-এআরকে


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ