রবিবার, ৩০ আগস্ট ২০২৬ ।। ১৫ ভাদ্র ১৪৩৩ ।। ১৭ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
৬ মাসে কোনো গুম বা বিচার বহির্ভূত হত্যা হয়নি: স্বরাষ্ট্রমন্ত্রী নির্যাতন, তবু অবিচল ঈমান ‘বাতিলের চ্যালেঞ্জ মোকাবিলায় যুব জমিয়তকে সঠিকভাবে টিকে থাকতে হবে’ ‘অস্বাভাবিকভাবে’ পানি বাড়ায় খুলে দেওয়া হলো কাপ্তাই বাঁধের ১৬ জলকপাট ‘‎নিজেদের ব্যর্থতার দায় অতীতের উপর চাপানোর সংস্কৃতি থেকে বের হতে হবে’ নারায়ণগঞ্জে সাংগঠনিক কার্যক্রম জোরদারে জমিয়তের মুজাকারা বৈঠক জামিয়া ইউনুছিয়ার শিক্ষকদের সঙ্গে এনসিপি নেতাদের সৌজন্য সাক্ষাৎ ইসলামী আন্দোলন ঢাকা মহানগর উত্তর কমিটিতে রয়েছেন যারা দেশের ৬ অঞ্চলে ঝড়ের আভাস সোনারগাঁওয়ের গণঐক্যই ছিল ফ্যাসিবাদের বিরুদ্ধে রক্ষাকবচ: আমিরে মজলিস

নাস্তিক্যবাদী কোন পরিকল্পনা এদেশে সহ্য করা হবেনা : আল্লামা ওবায়দুল্লাহ ফারুক

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম : যে দেশে সাড়ে ১৬ কোটি মানুষের মধ্যে ৯৫ শতাংশই মুসলমান সে দেশে নাস্তিক্যবাদী কোন পরিকল্পনা সহ্যও করা হবে না এবং বাস্তবায়নও করতে দেওয়া হবে না। কুফরী মতবাদসহ সমস্ত অন্যায়ের বিরুদ্ধে আলেম সমাজকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। মূর্তি সংস্কৃতি ও পাঠ্যসূচীর চক্রান্ত প্রতিহত করতে আমাদের সবাইকে মাঠে থাকতে হবে।

আমাদের অসতর্কতা ও উদাসীনতার কারণে দেশ-জাতির ভয়াবহ ক্ষতি হতে পারে তাই আমাদের পূর্ব পুরুষদের বীরত্বগাঁথা ইতিহাসকে সামনে রেখে যে কোন পরিস্থিতি মোকাবেলায় স্বচেষ্ট থাকতে হবে। গতকাল জমিয়তে উলামায়ে ইসলাম মিরপুর পল্লবী থানা শাখার এক আলোচনা সভায় কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক আল্লামা ওবায়দুল্লাহ ফারুক প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।

ঢাকা মহানগর সভাপতি মাওলানা মঞ্জুরুল ইসলাম আফেন্দী আগামী ২০ জুলাই বৃহস্পতিবার ইঞ্জিনিয়ার্স ইনিস্টিটিউটে অনুষ্ঠিতব্য ঢাকা মহানগর জমিয়তের সদস্য সম্মেলন সফল করার জন্য সকলের প্রতি উদাত্ত আহ্বান জানান।

পল­বী থানা জমিয়তের সভাপতি মাওলানা আখতারুজ্জামানের সভাপতিত্বে অনুষ্ঠিত উক্ত আলোচনা সভায় আরো বক্তব্য রাখেন কেন্দ্রীয় সহ-সভাপতি মাওলানা জুনায়েদ আল হাবীব, ঢাকা মহানগর জমিয়তের সভাপতি মাওলানা মঞ্জুরুল ইসলাম আফেন্দী, সেক্রেটারী মাওলানা মতিউর রহমান গাজীপুরী, সহ-সেক্রেটারী মাওলানা নূর মোহাম্মাদ কাসেমী, মাওলানা রবিউল ইসলাম ও মাওলানা সাইফুর রহমান প্রমূখ।

 

-এজেড


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ