সোমবার, ১২ অক্টোবর ২০২৬ ।। ২৭ আশ্বিন ১৪৩৩ ।। ১ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
দিন শেষ হয়ে এলে  এইচএসসির ফল প্রকাশের সম্ভাব্য সময় ২৫–২৯ অক্টোবর টঙ্গীতে ২৪ ঘণ্টায় পানিতে ডুবে সহোদরসহ ৪ শিশুর মৃত্যু   সৌদি আরবে বাংলাদেশিদের সতর্ক থাকার আহ্বান দূতাবাসের মক্কা-মদিনায় হুমকি এলে বসে থাকবে না বাংলাদেশ: শামা ওবায়েদ রিয়াদে হামলার নিন্দা, ওমরাহযাত্রীদের নিরাপত্তা নিশ্চিতের আহ্বান আমিরে মজলিসের উচ্চস্বরে আজানের অভিযোগে ভারতে মুয়াজ্জিন গ্রেপ্তার, মাইক জব্দ উগ্রবাদ মোকাবিলায় শুধু নিন্দা নয়, সচেতন মন গঠন জরুরি: মিসরের গ্র্যান্ড মুফতি পাগলা মসজিদের দানবাক্সে মিলল ১ হাজার ৪৪ ভরি স্বর্ণ, ১ হাজার ৮৮ ভরি রুপা মদিনায় ইফতার সরবরাহে ক্যাটারিং প্রতিষ্ঠানের আবেদন আহ্বান

প্রাথমিক সমাপনী পরীক্ষা শুরু ১৯ নভেম্বর

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আগামী ১৯ নভেম্বর শুরু হবে পঞ্চম শ্রেণির শিক্ষার্থীদের প্রাথমিক ও ইবতেদায়ি শিক্ষা সমাপনী পরীক্ষা। পরীক্ষা শেষ হবে ২৬ নভেম্বর।

সচিবালয়ে মঙ্গলবার (১৮ জুলাই) প্রাথমিক ও ইবতেদায়ি শিক্ষা সমাপনী পরীক্ষার জাতীয় স্টিয়ারিং কমিটির সভায় সময়সূচি চূড়ান্ত করা হয়। সভা শেষে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব এ এফ এম মনজুর কাদির সাংবাদিকদের এ তথ্য জানান।

প্রাথমিক ও ইবতেদায়ি সমাপনীর সবগুলো পরীক্ষা সকাল ১১টায় শুরু হয়ে চলবে দুপুর দেড়টা পর্যন্ত।

প্রাথমিক ও ইবতেদায়ি সমাপনীতে এবার সম্ভাব্য সাড়ে ২৮ লাখ শিক্ষার্থী অংশ নেবে জানিয়ে তিনি বলেন, ‘ডিসেম্বরের শেষ সপ্তাহে ফল প্রকাশের সম্ভাব্য সময় নির্ধারণ করা হয়েছে।’

গত বছর এই পরীক্ষা শুরু হয়েছিল ২০ নভেম্বর।

পরীক্ষার বিস্তারিত সময়সূচি

প্রাথমিক সমাপনীতে ১৯ নভেম্বর ইংরেজি, ২০ নভেম্বর বাংলা, ২১ নভেম্বর বাংলাদেশ ও বিশ্ব পরিচয়, ২২ নভেম্বর প্রাথমিক বিজ্ঞান, ২৩ নভেম্বর ধর্ম ও নৈতিক শিক্ষা ও ২৬ নভেম্বর গণিত পরীক্ষা হবে।

ইবতেদায়ি সমাপনীতে ১৯ নভেম্বর ইংরেজি, ২০ নভেম্বর বাংলা, ২১ নভেম্বর বাংলাদেশ ও বিশ্ব পরিচয় এবং বিজ্ঞান, ২২ নভেম্বর আরবি, ২৩ নভেম্বর কুরআন ও তাজবীদ এবং আকাঈদ ও ফিকহ্, ২৬ নভেম্বর গণিত পরীক্ষা অনুষ্ঠিত হবে।

প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রীর সভাপতিত্বে সভায় প্রাথমিক ও গণশিক্ষা সচিব মোহাম্মদ আসিফ-উজ-জামানসহ অন্যান্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন।