শনিবার, ২৯ আগস্ট ২০২৬ ।। ১৪ ভাদ্র ১৪৩৩ ।। ১৬ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
হাদিস শিক্ষায় উচ্চতর প্রশিক্ষণে তুরস্কের প্রতিষ্ঠানের সঙ্গে শামায়েল নদভীর চুক্তি কুমিল্লায় সরকারি ব্যবস্থাপনায় হজপালনকারীদের নিয়ে স্মৃতিচারণ সভা অনুষ্ঠিত নেপালের বন্যায় ধ্বংসস্তূপ থেকে জীবিত উদ্ধার ৯৭ বছরের বৃদ্ধা নিজ উপজেলায় সংবর্ধনা পেলেন বিশ্বজয়ী হাফেজ জাকারিয়া নেত্রকোনার বিরিশিরিতে আঞ্চলিক কনফারেন্স অনুষ্ঠিত বিদ্যুৎমন্ত্রীর নামে ভুয়া ফটোকার্ড ছড়িয়ে অপপ্রচার নেপালে হড়পা বানে ভেসে যায় ব্যাংকের লকার, প্রায় কোটি টাকা লুটপাট বাবুনগর মাদরাসায় ধর্ম প্রতিমন্ত্রী, দোয়া নিলেন হেফাজত আমিরের ‘প্রতিশ্রুতি বাস্তবায়নের লক্ষণ নেই, পরিস্থিতি আরও নাজুক হয়েছে’ হাম উপসর্গে আরও ৩ মৃত্যু, নিহতের সংখ্যা বেড়ে ৯৬৩

অধিকার সম্পাদক আদিলুর রহমান মালয়েশিয়ায় আটক

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

মালয়েশিয়ার কুয়ালালামপুর বিমানবন্দরে আটক হয়েছেন বাংলাদেশের মানবাধিকার বিষয়ক সংগঠন অধিকার-এর সম্পাদক আদিলুর রহমান খান। খবর বিবিসি

অধিকার এর একজন পরিচালক নাসির উদ্দিন এলান জানিয়েছেন ভোর সাড়ে চারটার দিকে আদিলুর রহমানকে আটক করে সেখানকার ইমিগ্রেশন পুলিশ।

আদিলুর রহমান মানবাধিকার বিষয়ক একটি কনফারেন্সে যোগ দিতে মালয়েশিয়া গিয়েছিলেন। ২২ জুলাই ঢাকায় ফেরার কথা ছিলো তার।

এ বিষয়ে গণমাধ্যমনে নাসির উদ্দিন এলান বলেন, “ভোর সাড়ে চারটার দিকে আদিলুর রহমানকে আটক করে বিমানবন্দরেই একটি কক্ষে রাখা হয়েছে। খবর পেয়ে কনফারেন্সের আয়োজক ও সেখানকার মানবাধিকার আইনজীবীরা সেখানে যাচ্ছেন”।

এর আগে ২০১৩ সালের আগস্টে তথ্যপ্রযুক্তি আইন (আইসিটি অ্যাক্ট) লঙ্ঘনের অভিযোগে আদিলুর রহমান আটক হয়েছিলেন। সে সময়ের হেফাজতে ইসলামের সমাবেশে আইনশৃঙ্খলা রক্ষকারী বাহিনীর অভিযান নিয়ে অধিকার অসত্য ও তথ্য বিকৃতি ঘটিয়েছিল এ অভিযোগে গ্রেফতার করা হয় তাকে

কাতারের ওপর ১৩ শর্ত বাতিল করে নতুন ৬ শর্ত সৌদির

আরআর


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ