রবিবার, ৩০ আগস্ট ২০২৬ ।। ১৫ ভাদ্র ১৪৩৩ ।। ১৭ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
৬ মাসে কোনো গুম বা বিচার বহির্ভূত হত্যা হয়নি: স্বরাষ্ট্রমন্ত্রী নির্যাতন, তবু অবিচল ঈমান ‘বাতিলের চ্যালেঞ্জ মোকাবিলায় যুব জমিয়তকে সঠিকভাবে টিকে থাকতে হবে’ ‘অস্বাভাবিকভাবে’ পানি বাড়ায় খুলে দেওয়া হলো কাপ্তাই বাঁধের ১৬ জলকপাট ‘‎নিজেদের ব্যর্থতার দায় অতীতের উপর চাপানোর সংস্কৃতি থেকে বের হতে হবে’ নারায়ণগঞ্জে সাংগঠনিক কার্যক্রম জোরদারে জমিয়তের মুজাকারা বৈঠক জামিয়া ইউনুছিয়ার শিক্ষকদের সঙ্গে এনসিপি নেতাদের সৌজন্য সাক্ষাৎ ইসলামী আন্দোলন ঢাকা মহানগর উত্তর কমিটিতে রয়েছেন যারা দেশের ৬ অঞ্চলে ঝড়ের আভাস সোনারগাঁওয়ের গণঐক্যই ছিল ফ্যাসিবাদের বিরুদ্ধে রক্ষাকবচ: আমিরে মজলিস

মসজিদে আকসাকে মুক্ত করার দাবীতে বায়তুল মোকাররমে বিক্ষোভ রবিবার

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম : মসজিদুল আকসার প্রবেশপথে নিরাপত্তা চৌকি ও তল্লাশি গেট বসিয়ে মসজিদে আকসাকে ঘিরে রাখা এবং মুসলমানদের জুমার নামাজ আদায়ে বাধা দেয়া এবং নিরীহ মুসলমানদের ওপর ইসরাইলের বর্বর হামলার প্রতিবাদে ইসরাইলি দখলদারদের হাত থেকে মসজিদে আকসাকে মুক্ত করার দাবীতে আগামীকাল [২৩ জুলাই] বাদ আসর বায়তুল মোকররম উত্তর গেটে বিক্ষোভ মিছিল করবে ইসলামী ঐক্যজোট।

শনিবার  ইসলামী ঐক্যজোটের এক জরুরী সভায় এই সিদ্ধান্ত নেয়া হয়।

ইসলামী ঐক্যজোটের চেয়ারম্যান মাওলানা আবদুল লতিফ নেজামীর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় নেতৃবৃন্দ বলেন, মসজিদুল আকসার প্রবেশপথে নিরাপত্তা চৌকি ও তল্লাশি গেট বসিয়ে মসজিদে আকসাকে যেভাবে ঘিরে রেখেছে এবং মুসলমানদেরকে জুমার নামাজ আদায়ে বাধা দেয়া, নিরীহ মুসলমানদের ওপর ইসরাইলের বর্বর হামলা বিশ্ব মুসলিম নীরব থাকতে পারে না।

বক্তারা বলেন, ফিলিস্তিন ও ফিলিস্তিনের নাগরিকদের সঙ্গে মধ্যপ্রাচ্যের বিষফোঁড়া ইসরাইল যে আচরণ করেছে, তা কেবল সব আইনের লঙ্ঘন-ই নয়, বরং যাবতীয় নীতি নৈতিকতা ও আদর্শের প্রতি অশ্রদ্ধা। কিন্তু এই অত্যাচার, নিপীড়ন আমাদের জন্য ক্ষতির বদলে লাভ বয়ে আনবে ইনশাআল্লাহ। আমরা সারা দুনিয়ার মুসলমানদের আল্লাহর উপর ভরসা করে ময়দানে ঝাপিয়ে পড়ে সোচ্চার প্রতিবাদ করার আহবান জানাচ্ছি।

অবরোধ বিষয়ে প্রথম ভাষণে যা বললেন কাতারের আমির

সভায় উপস্থিত ছিলেন, ইসলামী ঐক্যজোটের ভাইস চেয়ারম্যান মাওলানা যুবায়ের আহমদ, মাওলানা জসিমুদ্দীন, মাওলানা এহতেশাম সারওয়ার, যুগ্ম মহাসচিব মুফতী মোঃ তৈয়্যব হোসাইন, মাওলানা আবুল কাশেম, মাওলানা শেখ লোকমান হোসাইন, মাওলানা আহলুল্লাহ ওয়াছেল, মুফতী সাখাওয়াত হোসাইন, মাওলানা ফারুক আহমদ, মাওলানা সাইফুল ইসলাম, মাওলানা রিয়াজতুল্লাহ প্রমুখ।

-এজেড


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ