রবিবার, ৩০ আগস্ট ২০২৬ ।। ১৫ ভাদ্র ১৪৩৩ ।। ১৭ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
গাজীপুরে বিকেএমের দিনব্যাপী প্রশিক্ষণ মজলিস আইএবি কুয়েত কেন্দ্রীয় কমিটির দ্বিবার্ষিক সম্মেলন অনুষ্ঠিত ইসলাম মুছে যাওয়ার জন্য দুনিয়াতে আসেনি: মাওলানা আরশাদ মাদানী মুসলিমদের আন্তরিকতায় মুগ্ধ হয়ে ইসলাম গ্রহণ করলেন মার্কিন তরুণ ৬ মাসে কোনো গুম বা বিচার বহির্ভূত হত্যা হয়নি: স্বরাষ্ট্রমন্ত্রী নির্যাতন, তবু অবিচল ঈমান ‘বাতিলের চ্যালেঞ্জ মোকাবিলায় যুব জমিয়তকে সঠিকভাবে টিকে থাকতে হবে’ ‘অস্বাভাবিকভাবে’ পানি বাড়ায় খুলে দেওয়া হলো কাপ্তাই বাঁধের ১৬ জলকপাট ‘‎নিজেদের ব্যর্থতার দায় অতীতের উপর চাপানোর সংস্কৃতি থেকে বের হতে হবে’ নারায়ণগঞ্জে সাংগঠনিক কার্যক্রম জোরদারে জমিয়তের মুজাকারা বৈঠক

১২০০ শিক্ষার্থীর নামে মামলার তিব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে ছাত্র মজলিস

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম : পরীক্ষার তারিখ ও সময়সূচি ঘোষণার দাবিতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত ঢাকা কলেজ, ইডেন মহিলা কলেজ, বেগম বদরুন্নেসা কলেজ, সরকারি তিতুমীর কলেজ, কবি নজরুল ইসলাম কলেজ, শহীদ সোহরাওয়ার্দী কলেজ ও মিরপুর বাংলা কলেজের শিক্ষার্থীদের সঙ্গে গত বৃহস্পতিবার শাহাবাগ সমাবেশে পুলিশের লাঠিচার্জ ও রাবার বুলেট নিক্ষেপের ঘটনায় উল্টো পুলিশের পক্ষ থেকে আন্দোলকারীদের বিরুদ্ধে মামলা দায়ের করায় তিব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন বাংলাদেশ ইসলামী ছাত্র মজলিসের কেন্দ্রীয় সভাপতি মুহাম্মদ আজীজুল হক ও সেক্রেটারি জেনারেল ইলিয়াস আহমদ

নেতৃদ্বয় বলেন শিক্ষাসংক্রান্ত ন্যায্য দাবি নিয়ে যখন শিক্ষার্থীরা পথে নামতে বাধ্য হয়েছেন, তখন তাঁদের দাবির কারণ বোঝার চেষ্টা না করে তাঁদের ওপরে পুলিশী হামলা নেক্কার জনক, অবিলম্বে রুটিনসহ পরীক্ষার তারিখ ঘোষণা ও মামলা প্রত্যাহারের আহবান জানান । শিক্ষার্থীদের সঙ্গে অন্যায় আচরণ করলে ছাত্র জনতা কে সাথে নিয়ে আন্দোলন গড়ে তোলার হুমকি দেন ।

-এজেড


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ