রবিবার, ৩০ আগস্ট ২০২৬ ।। ১৫ ভাদ্র ১৪৩৩ ।। ১৭ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
গাজীপুরে বিকেএমের দিনব্যাপী প্রশিক্ষণ মজলিস আইএবি কুয়েত কেন্দ্রীয় কমিটির দ্বিবার্ষিক সম্মেলন অনুষ্ঠিত ইসলাম মুছে যাওয়ার জন্য দুনিয়াতে আসেনি: মাওলানা আরশাদ মাদানী মুসলিমদের আন্তরিকতায় মুগ্ধ হয়ে ইসলাম গ্রহণ করলেন মার্কিন তরুণ ৬ মাসে কোনো গুম বা বিচার বহির্ভূত হত্যা হয়নি: স্বরাষ্ট্রমন্ত্রী নির্যাতন, তবু অবিচল ঈমান ‘বাতিলের চ্যালেঞ্জ মোকাবিলায় যুব জমিয়তকে সঠিকভাবে টিকে থাকতে হবে’ ‘অস্বাভাবিকভাবে’ পানি বাড়ায় খুলে দেওয়া হলো কাপ্তাই বাঁধের ১৬ জলকপাট ‘‎নিজেদের ব্যর্থতার দায় অতীতের উপর চাপানোর সংস্কৃতি থেকে বের হতে হবে’ নারায়ণগঞ্জে সাংগঠনিক কার্যক্রম জোরদারে জমিয়তের মুজাকারা বৈঠক

আল-আকসা মসজিদে নামাজ পড়ার ওপর নিষেধাজ্ঞায় বাংলাদেশের তীব্র নিন্দা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম : বাংলাদেশ আল-আকসা মসজিদ বন্ধ করা ও শুক্রবার জুমার নামাজ পড়তে না দে‌ওয়া এবং আল হারাম আল শরীফকে ঘিরে অন্যান্য নিষেধাজ্ঞা আরোপের জন্য ইসরাইলী কর্তৃপক্ষের তীব্র নিন্দা জানিয়েছে।

পররাষ্ট্রমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলী এক বার্তায় তার প্যালেস্টাইন প্রতিপক্ষের কাছে বাংলাদেশের এ প্রতিক্রিয়া ব্যক্ত করেন।

বার্তায় সেখানে অতিসম্প্রতি সংঘটিত অনাকাক্ষ্মিত হতাহতের ঘটনায় গভীর শোক ও সমবেদনা প্রকাশ করা হয়। আজ পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে একথা জানা যায়।

জেরুজালেমে অবস্থিত ইসলামের তৃতীয় পবিত্র স্থানকে কেন্দ্র করে ইসরাইলী কর্তৃপক্ষের নিষেধাজ্ঞায় সৃষ্ট সংঘর্ষে ৫ জন প্যালেস্টাইনী নিহত ও শত শত আহত হয়েছেন।

পররাষ্ট্রমন্ত্রী তার বার্তায় স্বাধীন আবাসভূমির জন্য প্যালেস্টাইনের অধিকার বাস্তবায়নে বাংলাদেশের অঙ্গীকারের কথা পুনর্ব্যক্ত করেন।

তিনি যথাশিগগির মধ্যপ্রাচ্য শান্তি প্রক্রিয়া পুনরায় শুরু করে দুই রাষ্ট্রের সমাধানের লক্ষ্যে কাজ করতে বিশ্ব সম্প্রদায়ের প্রতি আহ্বান জানান।

-এজেড


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ