রবিবার, ৩০ আগস্ট ২০২৬ ।। ১৫ ভাদ্র ১৪৩৩ ।। ১৭ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
গাজীপুরে বিকেএমের দিনব্যাপী প্রশিক্ষণ মজলিস আইএবি কুয়েত কেন্দ্রীয় কমিটির দ্বিবার্ষিক সম্মেলন অনুষ্ঠিত ইসলাম মুছে যাওয়ার জন্য দুনিয়াতে আসেনি: মাওলানা আরশাদ মাদানী মুসলিমদের আন্তরিকতায় মুগ্ধ হয়ে ইসলাম গ্রহণ করলেন মার্কিন তরুণ ৬ মাসে কোনো গুম বা বিচার বহির্ভূত হত্যা হয়নি: স্বরাষ্ট্রমন্ত্রী নির্যাতন, তবু অবিচল ঈমান ‘বাতিলের চ্যালেঞ্জ মোকাবিলায় যুব জমিয়তকে সঠিকভাবে টিকে থাকতে হবে’ ‘অস্বাভাবিকভাবে’ পানি বাড়ায় খুলে দেওয়া হলো কাপ্তাই বাঁধের ১৬ জলকপাট ‘‎নিজেদের ব্যর্থতার দায় অতীতের উপর চাপানোর সংস্কৃতি থেকে বের হতে হবে’ নারায়ণগঞ্জে সাংগঠনিক কার্যক্রম জোরদারে জমিয়তের মুজাকারা বৈঠক

শাহজালালে হজ ফ্লাইটে আগুন: অল্পের জন্য রক্ষা পেলেন ৩১৩ জন

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে সাউদিয়া এয়ারলাইন্সের একটি হজ ফ্লাইটে (এসভি ৮১১) অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে অল্পের জন্য প্রাণে বেঁচে যান ৩১৩ হজযাত্রী।

তবে এ ঘটনায় ফ্লাইটে থাকা হজযাত্রী ও উড়োজাহাজের পাইলট ও কর্মীদের কোনো ক্ষতি হয়নি।

হজযাত্রী খলিলুর রহমান পাটোয়ারী বলেন, হযরত শাহজালাল বিমানবন্দরে ৩১৩ হজযাত্রীকে নিয়ে অনবোর্ড অবস্থায় উড্ডয়নের কয়েক মিনিট আগে সাউদিয়া এয়ারলাইন্সের এসভি-৮১১ ফ্লাইটের এপিইউ-অক্সিলারি পাওয়ার ইউনিটে আগুন ধরে। এতে বড় ধরনের দুর্ঘটনার সম্ভাবনা থাকলেও আল্লাহ আমাদের রক্ষা করেছেন।

বিমানবন্দর সূত্র জানায়, ৩১৩ হজযাত্রী নিয়ে সাউদিয়া এয়ারলাইন্সের বোয়িং ৭৭৭-২০০ উড়োজাহাজটি বোডিং ব্রিজ থেকে বেলা ১১টা ১৫ মিনিটের দিকে উড্ডয়নের জন্য রানওয়ের দিকে যাত্রা শুরু করে। উড়োজাহাজটি কিছু দূর যাওয়ার পর পিছন থেকে ধোঁয়া দেখতে পান রিজেন্ট এয়ারওয়েজের এক কর্মী, তিনি কন্ট্রোল টাওয়ারে এ বিষয়টি জানান।

বিমানবন্দরের কন্ট্রোল টাওয়ার থেকে সাউদিয়া এয়ারলাইন্সের পাইলটকে জানানো হলে তিনি সেখানেই উড়োজাহাজের ইঞ্জিন বন্ধ করে দেন। পরে বিমানবন্দরে জরুরি অবস্থা ঘোষণা করা হয় এবং বিমানবন্দরের ফায়ার সার্ভিসের কর্মীরা সেখানে উপস্থিত হন। পরে উড়োজাহাজটি পুশ কার্ট দিয়ে টেনে রানওয়ে থেকে সরিয়ে নেয়া হয়।

 

জীবিত হজযাত্রীকে মৃত দেখানো ওসির ক্ষমা প্রার্থনা


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ