রবিবার, ৩০ আগস্ট ২০২৬ ।। ১৫ ভাদ্র ১৪৩৩ ।। ১৭ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
গাজীপুরে বিকেএমের দিনব্যাপী প্রশিক্ষণ মজলিস আইএবি কুয়েত কেন্দ্রীয় কমিটির দ্বিবার্ষিক সম্মেলন অনুষ্ঠিত ইসলাম মুছে যাওয়ার জন্য দুনিয়াতে আসেনি: মাওলানা আরশাদ মাদানী মুসলিমদের আন্তরিকতায় মুগ্ধ হয়ে ইসলাম গ্রহণ করলেন মার্কিন তরুণ ৬ মাসে কোনো গুম বা বিচার বহির্ভূত হত্যা হয়নি: স্বরাষ্ট্রমন্ত্রী নির্যাতন, তবু অবিচল ঈমান ‘বাতিলের চ্যালেঞ্জ মোকাবিলায় যুব জমিয়তকে সঠিকভাবে টিকে থাকতে হবে’ ‘অস্বাভাবিকভাবে’ পানি বাড়ায় খুলে দেওয়া হলো কাপ্তাই বাঁধের ১৬ জলকপাট ‘‎নিজেদের ব্যর্থতার দায় অতীতের উপর চাপানোর সংস্কৃতি থেকে বের হতে হবে’ নারায়ণগঞ্জে সাংগঠনিক কার্যক্রম জোরদারে জমিয়তের মুজাকারা বৈঠক

আল্লাহ বাঁচালে মারে কে?

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম : হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমান বন্দরের বহির্গমন র‌্যাম্পে দুর্ঘটনার হাত থেকে রক্ষা পেলেন ২৬ হজ্জ যাত্রী।  সোমবার দুপুর ১২টার দিকে হজযাত্রী বহনকারী একটি যাত্রীবাহী বাস টার্মিনালের দোতালায় উঠার সময় হঠাৎ ব্রেক লক অকেজো হয়ে গেলে এ বাসটি পিছনের দিকে যেতে থাকে।

এক পর্যায়ে টার্মিনালের রেলিং ভেঙ্গে বাসটি প্রায় ঝুলন্ত অবস্থায় আটকে যায়। বাসের হজ্জ যাত্রীদের মধ্যে আতংক শুরু হয়। অনেকটা সিনেমায় দেখানো দৃশ্যের মতো। বাসের ভিতর যাত্রীরা একটু নড়াচড়া করলেই বাসটি দুলতে থাকে।

এ ধরনের একটি দুর্ঘটনায় টার্মিনাল এলাকায় শতশত দর্শনার্থী ভিড় করে। সিভিল এভিয়েশনের পরিচালক গ্রুপ ক্যাপ্টেন কাজী ইকবাল দুর্ঘটনা কবলিত বাসটি উদ্ধারে র‌্যাবের সহায়তা চান। র‌্যাব সদর দফতর থেকে একটি উদ্ধারকারী টিম ঘটনাস্থলে গিয়ে প্রথমে অত্যন্ত কৌশল অবলম্বন করে বাস থেকে যাত্রীদের নামিয়ে এনে। এরপর একটি র‌্যাকার দিয়ে বাসটিকে টেনে উদ্ধার করা হয়।

র‌্যাব সদর দফতরের মিডিয়া অ্যান্ড লিগ্যাল উইংয়ের পরিচালক কামন্ডার মুফতি মাহমুদ খান বলেন, র‌্যাব অত্যন্ত সাহসিকতার সঙ্গে হজ্জ যাত্রীদের উদ্ধার করতে সক্ষম হয়েছে। উদ্ধার করার সময় কৌশল অবলম্বন করার ফলে বড় ধরনের দুর্ঘটনা থেকে বেঁচে গেছে।

-এজেড


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ