রবিবার, ৩০ আগস্ট ২০২৬ ।। ১৫ ভাদ্র ১৪৩৩ ।। ১৭ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
সিরাত প্রতিযোগিতায় অংশ নিচ্ছেন জাতীয় মহিলা মাদরাসার ১০০ ছাত্রী গাজীপুরে বিকেএমের দিনব্যাপী প্রশিক্ষণ মজলিস আইএবি কুয়েত কেন্দ্রীয় কমিটির দ্বিবার্ষিক সম্মেলন অনুষ্ঠিত ইসলাম মুছে যাওয়ার জন্য দুনিয়াতে আসেনি: মাওলানা আরশাদ মাদানী মুসলিমদের আন্তরিকতায় মুগ্ধ হয়ে ইসলাম গ্রহণ করলেন মার্কিন তরুণ ৬ মাসে কোনো গুম বা বিচার বহির্ভূত হত্যা হয়নি: স্বরাষ্ট্রমন্ত্রী নির্যাতন, তবু অবিচল ঈমান ‘বাতিলের চ্যালেঞ্জ মোকাবিলায় যুব জমিয়তকে সঠিকভাবে টিকে থাকতে হবে’ ‘অস্বাভাবিকভাবে’ পানি বাড়ায় খুলে দেওয়া হলো কাপ্তাই বাঁধের ১৬ জলকপাট ‘‎নিজেদের ব্যর্থতার দায় অতীতের উপর চাপানোর সংস্কৃতি থেকে বের হতে হবে’

৫ জানুয়ারি মতো নির্বাচন জনগণ হতে দিবে না

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম : আবারও সুশীল সমাজের প্রস্তাবের সঙ্গে সহমত পোষণ করে তাদের ধন্যবাদ দিলেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেন, সুশীল সমাজের প্রতিনিধিরা দেশকে ভালোবাসেন। তারাও বলেছেন নির্বাচন হতে হবে নিরপেক্ষ সরকারের অধীনে। পাশাপাশি সেই নির্বাচনে সেনাবাহিনী মোতায়েন করতে হবে এবং তাদেরকে নির্বাচনকালীন ম্যাজিস্ট্রেসি ক্ষমতা দিতে হবে।
সুশীল সমাজের দাবির মাধ্যমে বিএনপির অবস্থান সঠিক প্রমাণিত হলো দাবি করেন এ নেতা।
গতকাল মঙ্গলবার রাজধানীর শিশু কল্যাণ পরিষদে আয়োজিত এক সমাবেশে তিনি এ কথা বলেন। বিএনপির ভাইস চেয়ারম্যান বরকতউল্লা বুলুর মুক্তির দাবিতে এ সভার আয়োজন করে বরকতউল্লা বুলু মুক্তি পরিষদ।
আরও বক্তব্য দেন দলের সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী, যুগ্ম মহাসচিব হাবিব উন নবী খান সোহেল, মহিলা দলের সভাপতি আফরোজা আব্বাস, সহ-সাংগঠনিক সম্পাদক আব্দুস সালাম আজাদ, মীর নেওয়াজ আলী নেওয়াজ, শফিউল বারী বাবু প্রমুখ।
এ সময় মির্জা ফখরুল বলেন, ২০১৪ সালের ৫ জানুয়ারির মতো নির্বাচন এ দেশে আর হবে না। সকল দলের অংশগ্রহণের মাধ্যমে নির্বাচন হতে হবে। অন্যথায় জনগণ সেই নির্বাচন করতে দেবে না। বিএনপি ও জনগণ নির্বাচনে অংশ নেবে না।
তিনি বলেন, রামপালে কয়লাভিত্তিক বিদ্যুৎকেন্দ্র স্থাপনের বিষয়ে আওয়ামী লীগ ও সরকার মিথ্যা কথা বলে যাচ্ছে।
সোমবারও এর সঙ্গে সংশ্লিষ্ট ব্যক্তি মিথ্যা কথা বলেছেন। দেশকে ধ্বংসের কাজে লিপ্ত হয়েছেন। তারা মিথ্যা কথা বলতে বলতে এখন বিদেশি বিভিন্ন সংস্থার সত্য প্রতিবেদন নিয়ে মিথ্যা কথা বলে যাচ্ছে।
-এআরকে


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ