রবিবার, ৩০ আগস্ট ২০২৬ ।। ১৫ ভাদ্র ১৪৩৩ ।। ১৭ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
সিরাত প্রতিযোগিতায় অংশ নিচ্ছেন জাতীয় মহিলা মাদরাসার ১০০ ছাত্রী গাজীপুরে বিকেএমের দিনব্যাপী প্রশিক্ষণ মজলিস আইএবি কুয়েত কেন্দ্রীয় কমিটির দ্বিবার্ষিক সম্মেলন অনুষ্ঠিত ইসলাম মুছে যাওয়ার জন্য দুনিয়াতে আসেনি: মাওলানা আরশাদ মাদানী মুসলিমদের আন্তরিকতায় মুগ্ধ হয়ে ইসলাম গ্রহণ করলেন মার্কিন তরুণ ৬ মাসে কোনো গুম বা বিচার বহির্ভূত হত্যা হয়নি: স্বরাষ্ট্রমন্ত্রী নির্যাতন, তবু অবিচল ঈমান ‘বাতিলের চ্যালেঞ্জ মোকাবিলায় যুব জমিয়তকে সঠিকভাবে টিকে থাকতে হবে’ ‘অস্বাভাবিকভাবে’ পানি বাড়ায় খুলে দেওয়া হলো কাপ্তাই বাঁধের ১৬ জলকপাট ‘‎নিজেদের ব্যর্থতার দায় অতীতের উপর চাপানোর সংস্কৃতি থেকে বের হতে হবে’

নিরপেক্ষ সহায়ক সরকারের অধীনে নির্বাচন দিতে হবে: ফখরুল

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম : সভ্য দেশ হলে সংবিধানের ষোড়শ সংশোধনীর রায়ের পর সরকার পদত্যাগ করত।এই রায় আমলে নিয়ে সরকারকে অবিলম্বে পদত্যাগ করে নিরপেক্ষ সহায়ক সরকারের অধীনে নির্বাচন দেওয়ার দাবি জানান।

আজ বৃহস্পতিবার দুপুরে নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন এই দাবি জানান। দলের সম্পাদকমণ্ডলীর যৌথ সভা শেষে ওই সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়।

মির্জা ফখরুল দাবি করেন, বর্তমান সরকার জোর করে অবৈধভাবে ক্ষমতায় আছে। আপিল বিভাগের রায়ে বলা হয়েছে দেশে গণতন্ত্র নেই, মানবাধিকার নেই। বিচার বিভাগকে তারা নিয়ন্ত্রণ করার চেষ্টা করছে।
নতুন একটি রাজনৈতিক জোট গঠনের লক্ষে বিকল্প ধারার সভাপতি এ কিউ এম বদরুদ্দোজা চৌধুরীর বাসায় কয়েকটি দলের বৈঠকের বিষয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে মির্জা ফখরুল বলেন, জনগণের, দেশের পক্ষে যেকোনো উদ্যোগকে বিএনপি স্বাগত জানায়। এখনো যদি কেউ অগণতান্ত্রিক সরকারের বিরুদ্ধে অবস্থান নেয়, বিএনপি তাদের স্বাগত জানায়।

ফখরুল জানান, সম্পাদকমণ্ডলীর বৈঠকে আগামী ১ সেপ্টেম্বর বিএনপির ৩৯তম প্রতিষ্ঠাবার্ষিকী এবং দলের চেয়ারপারসন খালেদা জিয়া ও সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমানের কারামুক্তি দিবস উপলক্ষে কর্মসূচি নিয়ে আলোচনা হয়।

-এজেড


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ