রবিবার, ৩০ আগস্ট ২০২৬ ।। ১৫ ভাদ্র ১৪৩৩ ।। ১৭ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
সিরাত প্রতিযোগিতায় অংশ নিচ্ছেন জাতীয় মহিলা মাদরাসার ১০০ ছাত্রী গাজীপুরে বিকেএমের দিনব্যাপী প্রশিক্ষণ মজলিস আইএবি কুয়েত কেন্দ্রীয় কমিটির দ্বিবার্ষিক সম্মেলন অনুষ্ঠিত ইসলাম মুছে যাওয়ার জন্য দুনিয়াতে আসেনি: মাওলানা আরশাদ মাদানী মুসলিমদের আন্তরিকতায় মুগ্ধ হয়ে ইসলাম গ্রহণ করলেন মার্কিন তরুণ ৬ মাসে কোনো গুম বা বিচার বহির্ভূত হত্যা হয়নি: স্বরাষ্ট্রমন্ত্রী নির্যাতন, তবু অবিচল ঈমান ‘বাতিলের চ্যালেঞ্জ মোকাবিলায় যুব জমিয়তকে সঠিকভাবে টিকে থাকতে হবে’ ‘অস্বাভাবিকভাবে’ পানি বাড়ায় খুলে দেওয়া হলো কাপ্তাই বাঁধের ১৬ জলকপাট ‘‎নিজেদের ব্যর্থতার দায় অতীতের উপর চাপানোর সংস্কৃতি থেকে বের হতে হবে’

দেশে নারী ও শিশু নির্যাতন চলছে তুফান গতিতে : মওদুদ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: দেশে এখন নারী ও শিশু নির্যাতন তুফান গতিতে চলছে। আওয়ামী লীগ নেতা তুফান সরকার বর্তমান সরকারের সত্যিকারের প্রতিফল ঘটিয়েছেন। যতদিন এই সরকার ক্ষমতায় থাকবে ততদিন এই তুফান চলতেই থাকবে বলে  মন্তব্য করলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ব্যারিস্টার মওদুদ আহমদ।

আজ শুক্রবার দুপুরে একাদশ জাতীয় সংসদ নির্বাচনে সহায়ক সরকার ও নির্বাচন কমিশনের ভুমিকা’ শীর্ষক এক আলোচনা সভার আয়োজন করে ন্যাশনাল পিপলস পার্টি (এনপিপি)।সেখানেই মওদুদ এমন মন্তব্য করেন।

অনুষ্ঠানে জাতীয় পার্টির মহাসচিব মোস্তফা জামাল হায়দার বলেন, সরকার তার গ্রহণযোগ্যতা হারিয়েছে। এই সরকারের অধীনে কখনো সুষ্ঠু নির্বাচন হবেনা। কোনো দল অংশগ্রহণ করবেনা। আমরা এই সরকারের অধীনে নির্বাচনে যাবোনা। যেতে চাইনা।

জাতীয় প্রেসক্লাবের ভিআইপি লাউঞ্জে আয়োজিত সভায় সভাপতিত্ব করেন এনপিপি চেয়ারম্যান ড. ফরিদুজ্জামান ফরহাদ। অন্যদের মধ্যে সভায় আরো বক্তব্য রাখেন- জাতীয় পার্টির (জাফর) মহাসচিব মোস্তফা জামাল হায়দার, নিতাই রায় চৌধুরী, তৈমুর আলম খন্দকার, খন্দকার লুৎফর রহমান, এনপিপির কেন্দ্রীয় নেতা আ হ ম জহির হোসেন হাকিম, ফিরোজ মাহমুদ মন্ডল, সালমা রহমান, বেলাল আহমেদ, মোস্তাফিজুর রহমান মোস্তফা, মো: ফরিদ উদ্দিন প্রমুখ। অনুষ্ঠান সঞ্চালনা করেন অহিদুর রহমান।

 

 

আর/এম


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ