মঙ্গলবার, ১৪ জুলাই ২০২৬ ।। ৩০ আষাঢ় ১৪৩৩ ।। ২৯ মহর্‌রম ১৪৪৮

শিরোনাম :
হজ ব্যবস্থাপনা ও হজ প্যাকেজ নিয়ে কিছু কথা ভুল সংশোধনের সুযোগ পাচ্ছেন নতুন ভোটাররা ব্যক্তিগত মন্তব্যের জন্য সংসদে দুঃখ প্রকাশ করলেন শিক্ষামন্ত্রী গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে মৃত্যু ১, হাসপাতালে ৩২৯ মহানগর দক্ষিণের কাউন্সিল সফল করতে রামপুরা নেতাদের সঙ্গে জমিয়তের মতবিনিময় ‎হানাফি উসুল অমূল্য রত্ন ও ফকিহ সাহাবায়ে কেরামের উত্তরাধিকার কওমি মাদরাসায় কারিগরি প্রশিক্ষণ সম্প্রসারণ বিষয়ে যা বললেন শিক্ষামন্ত্রী এইচএসসির পদার্থবিজ্ঞান প্রশ্নে ত্রুটি: চার শিক্ষককে শোকজ বন্যা দুর্গতদের মাঝে ইসলামী আন্দোলনের ত্রাণ কার্যক্রম অব্যাহত বিকেএম কেন্দুয়া উপজেলা শাখার ৪১ সদস্যের নতুন কমিটি গঠন

ভৈরবে ট্রেনের ধাক্কায় ৩৫ যাত্রী আহত

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

মাহমুদুল হাসান
কিশোরগঞ্জ প্রতিনিধি

কিশোরগঞ্জের ভৈরবে উপজেলার শম্ভুপুর রেল গেইট এলাকায় রেলক্রসিং পার হওয়ার সময় যাত্রীবাহী বাসে ট্রেনের ধাক্কায় অন্তত ৩৫ জন আহত হয়েছেন। শুক্রবার দুপুর ২টার দিকে এ ঘটনা ঘটে।

আহতদের স্থানীয় হাসপাতাল ও ক্লিনিকে ভর্তি করা হয়েছে। আহতদের মধ্যে বেশ কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে।

ভৈরব রেলওয়ে সূত্র জানায়, ময়মনসিংহ থেকে লোকাল ট্রেনটি ভৈরব যাচ্ছিল। পথে শম্ভুপুর রেল গেইট এলাকায় ঢাকা-তারাইলগামী একটি বাস রেলক্রসিং পার হওয়ার সময় রেল লাইনে আটকা পড়ে। এ সময় ট্রেনের ধাক্কায় বাসটির সামনের অংশ দুমড়ে মুচড়ে যায়। এতে বাসটির অন্তত ৩৫ যাত্রী আহত হয়েছেন। আহতদের স্থানীয় হাসপাতাল ও ক্লিনিকে ভর্তি করা হয়েছে।

ভৈরব রেলওয়ে থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুল মজিদ দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করেছেন।


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ