শনিবার, ২৯ আগস্ট ২০২৬ ।। ১৪ ভাদ্র ১৪৩৩ ।। ১৬ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
দেশের ৬ অঞ্চলে ঝড়ের আভাস সোনারগাঁওয়ের গণঐক্যই ছিল ফ্যাসিবাদের বিরুদ্ধে রক্ষাকবচ: আমিরে মজলিস হেফাজতের আপত্তিকে ‘গঠনমূলক পরামর্শ’ হিসেবে দেখছেন ধর্ম প্রতিমন্ত্রী প্রধানমন্ত্রীর সভাপতিত্বে ঢাকা শহরের যানজট নিরসনে বৈঠক হাদিস শিক্ষায় উচ্চতর প্রশিক্ষণে তুরস্কের প্রতিষ্ঠানের সঙ্গে শামায়েল নদভীর চুক্তি কুমিল্লায় সরকারি ব্যবস্থাপনায় হজপালনকারীদের নিয়ে স্মৃতিচারণ সভা অনুষ্ঠিত নেপালের বন্যায় ধ্বংসস্তূপ থেকে জীবিত উদ্ধার ৯৭ বছরের বৃদ্ধা নিজ উপজেলায় সংবর্ধনা পেলেন বিশ্বজয়ী হাফেজ জাকারিয়া নেত্রকোনার বিরিশিরিতে আঞ্চলিক কনফারেন্স অনুষ্ঠিত বিদ্যুৎমন্ত্রীর নামে ভুয়া ফটোকার্ড ছড়িয়ে অপপ্রচার

ঢাকা থেকে চট্টগ্রামের পথে আল্লামা আহমদ শফী, বিমানবন্দরে প্রস্তুত শতাধিক গাড়ি

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আতাউর রহমান খসরু : চিকিৎসা শেষে দেশে ফিরেছেন হেফাজতে ইসলাম বাংলাদেশের আমির ও জামিয়া মঈনুল ইসলাম হাটহাজারীর মহাপরিচালক আল্লামা আহমদ শফী।

আজ বিকাল ৪.৪৫ মিনিটে তিনি ইন্ডিয়া থেকে ঢাকার হজরত শাহজালাল রহ. আন্তর্জাতিক বিমান বন্দরে অবতরণ করেন। তিনি ঢাকার অবতরণ করার পর বাবুস সালাম মাদরাসায় অবস্থান করেন।

এরপর সন্ধ্যা ৭.৩০ মিনিটে চট্টগ্রামের উদ্দেশে বিমানে আরোহন করেন। রাত ৮.১৫ মিনিটে তিনি চট্টগ্রামের শাহ আমানত রহ. আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করবেন। হেফাজতে ইসলামের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক মাওলানা আজীজুল হক ইসলামাবাদী আওয়ার ইসলামকে এ সংবাদের নিশ্চয়তা দিয়েছেন।

মাওলানা ইসলামাবাদী আরও জানান, ‘বিমানবন্দরে নামার পর আল্লামা আহমদ শফীকে গণসংবর্ধনা দেয়া হবে। সেখানে শতাধিক মাইক্রোবাসসহ প্রায় দুইশত গাড়ি বহর হজরতের জন্য অপেক্ষা করছে।’

হেফাজতে ইসলামের কেন্দ্রীয় মহাসচিব ও জামিয়া মঈনুল ইসলাম হাটহাজারীর সহযোগী পরিচালক আল্লামা জুনায়েদ বাবুনগরীর নেতৃত্বে হেফাজতে ইসলামের কেন্দ্রীয় ও চট্টগ্রামের নেতৃত্ববৃন্দ হজরতকে গণসংবর্ধনা দিবেন। এসময় মাদরাসা শিক্ষার্থী ও তার ভক্তবৃন্দ উপস্থিত থাকবেন বলে তিনি জানান।

এছাড়াও আল্লামা আহমদ শফী ফাউন্ডেশনের পক্ষ আল্লামা আহমদ শফীকে ক্রেস্ট প্রদান করা। এ সময় একটি মানপত্রও পাঠ করা হবে।

উল্লেখ্য, আল্লামা আহমদ শফী দীর্ঘদিন ঢাকার আসগর আলী হাসপাতালে চিকিৎসা নেয়ার পর রিলিজ নিয়ে চট্টগ্রামে ফেরেন। এরপর উন্নত চিকিৎসার জন্য ভারতে যান এবং ২২ তারিখ এ্যপোলো হাসপাতালে ভর্তি হন। গত ১ আগস্ট তাকে হাসপাতাল থেকে রিলিজ দেয়া হয়।


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ