শনিবার, ২৯ আগস্ট ২০২৬ ।। ১৪ ভাদ্র ১৪৩৩ ।। ১৬ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
দেশের ৬ অঞ্চলে ঝড়ের আভাস সোনারগাঁওয়ের গণঐক্যই ছিল ফ্যাসিবাদের বিরুদ্ধে রক্ষাকবচ: আমিরে মজলিস হেফাজতের আপত্তিকে ‘গঠনমূলক পরামর্শ’ হিসেবে দেখছেন ধর্ম প্রতিমন্ত্রী প্রধানমন্ত্রীর সভাপতিত্বে ঢাকা শহরের যানজট নিরসনে বৈঠক হাদিস শিক্ষায় উচ্চতর প্রশিক্ষণে তুরস্কের প্রতিষ্ঠানের সঙ্গে শামায়েল নদভীর চুক্তি কুমিল্লায় সরকারি ব্যবস্থাপনায় হজপালনকারীদের নিয়ে স্মৃতিচারণ সভা অনুষ্ঠিত নেপালের বন্যায় ধ্বংসস্তূপ থেকে জীবিত উদ্ধার ৯৭ বছরের বৃদ্ধা নিজ উপজেলায় সংবর্ধনা পেলেন বিশ্বজয়ী হাফেজ জাকারিয়া নেত্রকোনার বিরিশিরিতে আঞ্চলিক কনফারেন্স অনুষ্ঠিত বিদ্যুৎমন্ত্রীর নামে ভুয়া ফটোকার্ড ছড়িয়ে অপপ্রচার

ঢাবি প্রক্টরকে রুখতে হিজবুত তাহরীরের পোস্টার

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. এ এম আমজাদের ইসলামবিরোধী কর্মকাণ্ড রুখার আহ্বান জানিয়ে দেয়ালে পোস্টার সাঁটিয়েছে নিষিদ্ধঘোষিত সংগঠন হিযবুত তাহরীর।

ঢাবির হিজবুত তাহরীর সদস্যদের উদ্যোগে এ পোস্টার ছাপানো হয়। পোস্টারটি রাতের অন্ধকারে ঢাবির কয়েকটি ভবনের দেয়ালে সাঁটানো হয়েছে। কে বা কারা এসব পোস্টার সাঁটিয়েছে সে ব্যাপারে কিছু জানা যায়নি।

বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ ধারণা করছে, নিরাপত্তারক্ষী ও প্রক্টরিয়াল বডির চোখ ফাঁকি দিয়ে সংগঠনটির কর্মীরা ভোররাতের দিকে এ কাজ করে থাকতে পারে।

এ ব্যাপারে প্রক্টর অধ্যাপক ড. এ এম আমজাদ মিডিয়াকে বলেন, “বিশ্ববিদ্যালয় থেকে আগে যেসব হিযবুত তাহরীর সদস্যকে বহিষ্কার করা হয়েছে, ধারণা করছি তারােই এ কাজ করেছে। এ জন্য আমরা পুলিশের সহযোগিতা নিচ্ছি। তাদের খুঁজে বের করা হবে।”

ঢাকা বিশ্ববিদ্যালয়েরই ব্যবসা প্রশাসন ইনস্টিটিউট বা আইবিএর শিক্ষক মহিউদ্দিন আহমেদের হাত ধরে বাংলাদেশে সংগঠনটির যাত্রা। তিনিই তখন ছিলেন সংগঠনটির প্রধান সমন্বয়ক।

মহিউদ্দিন আহমেদ উত্তরা থানার একটি মামলায় ২০১০ সালের ২০ এপ্রিল ফার্মগেটে তার বাসভবন থেকে গ্রেপ্তার করা হয়। পরের বছর ৩ মে তিনি উচ্চ আদালত থেকে জামিন পান। এরপর ঢাকা বিশ্ববিদ্যালয় তাকে সাময়িক বহিষ্কার করে। মামলার ছয় বছর পর গত বছরের ২৭ সেপ্টেম্বর মহিউদ্দিন আহমেদের বিচার শুরু হয়।

শিক্ষকের রুমে শিক্ষিকা, হঠাৎ হাজির স্ত্রী


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ